২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মারা গেছেন বিশ্বের সবচেয়ে বয়সী মানুষ

গিনেজ বুকে বিশ্বের সবচেয়ে বয়সী মানুষ হিসেবে স্থান পাওয়া ইউজিন ব্লানচার্ড মারা গেছেন। মৃত্যুকালে ফ্রান্সের এই নানের বয়স হয়েছিল ১১৪ বছর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2010, 08:15 AM

Updated : 25 Aug 2022, 07:33 PM

প্যারিস, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গিনেজ বুকে বিশ্বের সবচেয়ে বয়সী মানুষ হিসেবে স্থান পাওয়া ইউজিন ব্লানচার্ড মারা গেছেন। মৃত্যুকালে ফ্রান্সের এই নানের বয়স হয়েছিল ১১৪ বছর। বৃহস্পতিবার ফরাসি সরকার এ খবর জানায়। ১৮৯৬ সালের ১৬ ফেব্র"য়ারি সেইন্ট বার্থেলেমিতে জন্মগ্রহণকারী ব্লানচার্ড স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৩ টায় (০৭০০ জিএমটি) হাসপাতালে মারা যান। ব্লানচার্ড জীবনের শেষ ৩০ বছর সেইন্ট বার্থেলেমির এই হাসপাতালেই ছিলেন। বিশ্বের সবচেয়ে বয়সী মানুষের তালিকা নিয়ে কাজ করে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি বার্ধক্যবিদ্যা বিষয়ক গবেষণা সংস্থা। তাদের হিসেব অনুযায়ী চলতি বছরের মে মাসের দুই তারিখ বিশ্বে জীবিত সবচেয়ে বয়সী মানুষে পরিণত হন ব্লানচার্ড। ওই দিনই ১১৪ বছর বয়সী জাপানের কামা চিনেন মারা যান। সংস্থাটির তালিকা অনুযায়ী ব্লানচার্ডের মৃত্যুর ফলে যুক্তরাষ্ট্রের ইউনিক সানবোর্ন এখন বিশ্বের জীবিত সবচেয়ে বয়সী মানুষ। সানবোর্ন ১৮৯৬ সালের ২০ জুলাই লুইজিয়ানায় জন্মগ্রহণ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪০৯ঘ.