২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারে নির্বাচনের আগে ব্যাপক সাইবার হামলা

মিয়ানমারে এ মাসে নির্বাচনের আগে বড় ধরনের সাইবার হামলায় ইন্টারনেট সেবা মুথ থুবড়ে পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2010, 03:45 PM

Updated : 25 Aug 2022, 07:32 PM

ইয়াঙ্গুন, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিয়ানমারে এ মাসে নির্বাচনের আগে বড় ধরনের সাইবার হামলায় ইন্টারনেট সেবা মুথ থুবড়ে পড়েছে। এতে করে ৭ নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনের সময় যোগাযোগ বিচ্ছিন্নতার আশঙ্কা করা হচ্ছে। তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ ও ওয়েব সেবা দানকারীরা একথা জানিয়েছে। সামরিক সরকার শাসিত মিয়ানমারের ইন্টারনেট ব্যবহারকারীরা জানিয়েছে, এক সপ্তাহের বেশি সময় ধরে ইন্টারনেটের গতি খুব ধীর এবং মাঝে মাঝেই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। অনেকে ধারণা করছেন, জান্তা সরকার নির্বাচনের সময়টিতে তথ্য ও সংবাদ প্রবাহ বন্ধ করে দেওয়ার জন্য উদ্দেশ্যমূলকভাবে এ কাজটি করছে। ওয়েব সেবাদানকারীরা জানিয়েছে, বাইরের আক্রমণে এমনটি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক যাতানারপন টেলিপোর্ট কোংয়ের একজন প্রযুক্তিবিদ বলেছেন, "আামাদের প্রযুক্তিবিদরা অন্যান্য দেশ থেকে সাইবার আক্রমণ ঠেকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।" তিনি আরো বলেন, "আমরা এখনো জানিনা নির্বাচনের দিন সংযোগ স্বাভাবিক থাকবে কিনা।" সূত্র: এএফপি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৪১ ঘ.