২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রিসে আরেকটি পার্সেল বোমা উদ্ধার

গ্রিসে এবার ফরাসি দূতাবাসের উদ্দেশে পাঠানো পার্সেল বোমা উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2010, 03:32 PM

Updated : 25 Aug 2022, 07:32 PM

এথেন্স, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- গ্রিসে এবার ফরাসি দূতাবাসের উদ্দেশে পাঠানো পার্সেল বোমা উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বৃহস্পতিবার পাওয়া এ পার্সেল বোমাটি বিস্ফোরণ ঘটিয়ে নিস্ক্রিয় করেছে। সোমবার থেকে গ্রিসে একের পর এক পাওয়া বেশ কয়েকটি পার্সেল বোমার মধ্যে এটিই সর্বশেষ। বড় একটি বইয়ের মধ্যে বোমাটি লুকানো ছিল। কুরিয়ার সার্ভিস কার্যালয়ের বাইরে নিয়ন্ত্রিতভাবে বোমাটি বিস্ফোরণ ঘটানো হয় বলে জানিয়েছে রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০১৭ ঘ.