২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আঙ্গেলা ম্যার্কেলের কার্যালয়ে সন্দেহজনক প্যাকেট

জার্মানির বার্লিনে চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের কার্যালয়ে মঙ্গলবার পাওয়া গেছে একটি সন্দেহজনক প্যাকেট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2010, 04:36 PM

Updated : 25 Aug 2022, 07:31 PM

বার্লিন, নভেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জার্মানির বার্লিনে চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের কার্যালয়ে মঙ্গলবার পাওয়া গেছে একটি সন্দেহজনক প্যাকেট। প্যাকেটটি উদ্ধারের সময় ম্যার্কেল কার্যালয়ে ছিলেন না। তিনি দেশের বাইরে বেলজিয়াম সফরে ছিলেন। সরকারের এক মুখপাত্র একথা জানিয়েছেন। মুখপাত্র বলেন, ম্যার্কেলের কার্যালয়ের পোস্ট অফিসে সন্দেহজনক এ প্যাকেট পাওয়া যায়। এতে বিস্ফোরক থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি। এ ঘটনাকে কেন্দ্র করে ম্যার্কেলের কার্যালয়ের বাইরে নিরাপত্তা জোরদার করা হচেছ বলে জানিয়েছেন রয়টার্সের এক ফটো সাংবাদিক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২২৮ ঘ.