লন্ডন, নভেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ব্রিটেনে কনজারভেটিভ পার্টির জোট সরকার ব্যয়হ্রাসের ঘোষণা দেওয়ার পর থেকে লেবার পার্টির জনপ্রিয়তা বাড়তে শুরু করেছে।
সোমবার একটি জরিপের ফলে এ তথ্য বেরিয়ে এসেছে।
জরিপে দেখা গেছে, গত মাসে ক্যামেরন সরকারের ব্যয়হ্রাস পরিকল্পনা ঘোষণার পর থেকে লেবার পার্টি জনসমর্থনের দিক থেকে কনজারভেটিভ পার্টির চেয়ে এগিয়ে গেছে।
অক্টোবরে চ্যান্সেলর জর্জ অসবোর্ন পাঁচ বছরব্যাপী ব্যয়সঙ্কোচন পরিকল্পনা ঘোষণা করেন। এতে বাজেট ঘাতটি কমানোর লক্ষ্যে জনকল্যাণসহ বিভিন্ন খাতে সরকারের খরচ কমানোর প্রস্তাব রয়েছে।
সম্প্রতি 'দ্য ইন্ডেপেনডেন্ট' সংবাদপত্রের হয়ে 'কমরেস' এ জরিপ পরিচালনা করে।
এতে দেখা গেছে, লেবার পার্টির জনসমর্থন ৩৭ শতাংশ। দুই সপ্তাহ আগে চালানো জরিপের পরিসংখ্যানের চেয়ে যা তিন শতাংশ বেশি।
অপরদিকে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির জনসমর্থন পাঁচ পয়েন্ট কমে ৩৫ শতাংশে নেমে এসেছে।
আর জোট সরকারের অপর শরিক লিবারেল ডেমোক্র্যাটদের সমর্থন ২ শতাংশ বেড়ে ১৬ শতাংশ হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬৪৯ ঘ.
bdnews24