২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রিসে পার্সেল বোমা উদ্ধার, লক্ষ্য সারকোজি

ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সার্কোজির ঠিকানা লেখা পার্সেল বোমা উদ্ধার করেছে গ্রিসের পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2010, 10:07 AM

Updated : 25 Aug 2022, 07:32 PM

অ্যাথেন্স, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সার্কোজির ঠিকানা লেখা পার্সেল বোমা উদ্ধার করেছে গ্রিসের পুলিশ। সার্কোজির উদ্দেশ্যে এবং এথেন্সের তিনটি দূতাবাসে পাঠানো হচ্ছিল পার্সেল বোমা। কিন্তু সোমবার এথেন্সের কুরিয়ার সার্ভিস কার্যালয়েই একটি পার্সেল বোমা বিস্ফোরণ ঘটে। এতে ঐ প্রতিষ্ঠানের এক কর্মচারী আহত হন। এ ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে দুই সন্দেহভাজনকে আটক করেছে। পুলিশের মুখপাত্র থানাসিস কোকালাকিস জানিয়েছেন, একটি পার্সেলে সার্কোজির ঠিকানা লেখা ছিলো। বাকি তিনটি পার্সেল বোমার একটি পাঠানো হচ্ছিলো এথেন্সের মেক্সিকো দূতাবাসে। কুরিয়ার কার্যালয়ে এ পার্সেল বোমাটি বিস্ফোরিত হয়। আর অন্য দুটি পার্সেলের একটিতে এথেন্সের বেলজিয়ান দূতাবাস এবং অপরটিতে ডাচ দূতাবাসের ঠিকানা লেখা ছিলো। এ বোমা পাঠানোর উদ্দেশ্য কি তা স্পষ্ট নয় বলে জানান তিনি। তবে পার্সেল বোমা যেটুকু বিস্ফোরক ছিলো তা মানুষ মারার মতো যথেষ্ট পরিমাণ নয়, আর সার্কোজির কাছেও ওই বোমা পৌঁছানোর সুযোগ ছিলো না বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা। পুলিশ এ ঘটনায় আল কায়েদা জড়িত বলে মনে করছে না। তবে বিষয়টি এখনো তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে। আটককৃতরা মোট চারটি বোমা পাঠানোর চেষ্টা করেছে বলে জানিয়েছে পুলিশ। আটককৃত দুজনের একজন ২২ এবং অন্যজনের বয়স ২৪ বছর। তাদের কাছে াস্ত্র পাওয়া গেছে। একজন বুলেট-প্র"ফ জ্যাকেট এবং উইগ পরা ছিলো। আটকদের একজন গ্রিক বামপন্থী গেরিলা গোষ্ঠী 'ফায়ার কন্সপিরেসি সেল' এর সদস্য বলে সন্দেহ করা হচ্ছে। গ্রিসের এই গোষ্ঠী অতীতে একাধিক বোমা হামলা চালিয়ে আলোচনায় এসেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৫৪৯ ঘ.