২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্টারনেটের এভারেস্ট জয়

পৃথিবীর সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্টের বেসক্যাম্পে প্রথমবারের মতো ৩ জি ইন্টারনেট সেবা চালু করেছে নেপালের একটি বেসরকারী টেলিযোগাযোগ কোম্পানি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2010, 02:55 PM

Updated : 25 Aug 2022, 07:30 PM

কাঠমুন্ডু, অক্টোবর ২৯ (বিডিনিইজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পৃথিবীর সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্টের বেসক্যাম্পে প্রথমবারের মতো ৩ জি ইন্টারনেট সেবা চালু করেছে নেপালের একটি বেসরকারী টেলিযোগাযোগ কোম্পানি। ৩ জি সার্ভিসের মাধ্যমে দ্রুত কথা বলা ও তথ্য আদান-প্রদান করা যায়। এ সেবা চালু হওয়ায় পর্বতারোহী এবং মাউন্ট এভারেস্ট এলাকা ভ্রমণে প্রতি বছর আসা হাজার হাজার দর্শনার্থীরা উপকৃত হবে। দুর্গম ওই এলাকায় এতদিন প্রয়োজনীয় যোগাযোগ সুবিধার অভাব থাকায় পবিবার-পরিজনের সঙ্গে যোগাযোগ রক্ষার জন্য পর্বতারোহী ও দর্শনার্ধীদের ব্যয়বহুল স্যাটেলাইট ফোনের ওপর নির্ভর করতে হতো। নেপালের টেলিযোগাযোগ কোম্পানি 'এনসেল' জানিয়েছে, তারাই প্রথম মাউন্ট এভারেস্টের বেসক্যাম্পে দ্রুতগতির ৩ জি ইন্টারনেট সার্ভিস চালু করলো। এ সেবা নরডিক কোম্পানি টেলিয়া সোনেরা ও নেপালি কোম্পানি এনসেলের যৌথ উদ্যোগ। যৌথ অংশীদারিত্বের মধ্যে ৮০ শতাংশের মালিকানা টেলিয়া সোনেরার। মাউন্ট এভারেস্টের উচ্চতা ৮ হাজার ৮৫০ মিটার বা ২৯ হাজার ৩৫ ফুট। নেপালের ২ কোটি ৮০ লাখ জনসংখ্যার মধ্যে মাত্র এক-তৃতীয়াংশ টেলিযোগাযোগ সেবার অন্তর্ভূক্ত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এইচএ/২০৫০ ঘ.