নিউ ইয়র্ক, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- হতাশা নিয়ন্ত্রণে শারীরিক ভঙ্গি রয়েছে। সেটি বোঝার পাশাপাশি কর্মীদের আবেগীয় বুদ্ধিমত্তা বুঝে নিলে তা ব্যবসার ক্ষেত্রে ইতিবাচক ফলাফল বয়ে আনতে পারে।
সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় এমন কথাই বলা হয়েছে।
ভার্জিনিয়া কমনওয়েলথ ইউনিভার্সিটির (ভিসিইউ) গবেষকরা এ গবেষণাটি করেছেন। তারা জানান, কর্মীরা তাদের কর্মক্ষেত্রে কতটা ভাল করবে আবেগীয় বুদ্ধিমত্তা পরিমাপ তার একটি সূচক হতে পারে।
ইউনিভার্সিটির ব্যবস্থাপনা বিষয়ের অধ্যাপক রোনাল্ড হামফ্রে গবেষণাটি পরিচালনা করেন।
তিনি বলেন, "আবেগীয় বুদ্ধিমত্তা হচ্ছে নিজের ও অন্যের আবেগ সম্পর্কে বুঝতে পারার ক্ষমতা। উদাহরণ হিসেবে শারীরিক ভঙ্গির কথা বলা যেতে পারে। এর সঙ্গে রয়েছে হতাশা ও অন্যান্য আবেগ নিয়ন্ত্রণের সামর্থ্য।"
তিনি আরো বলেন, "মানুষের মনোভাব এবং আবেগের প্রতি মনোযোগ দেওয়া ব্যবসার জন্য ভালো এই সাধারণ ধারণার একটি বৈজ্ঞানিক প্রমাণ গবেষণাটি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১০৫৮ঘ.
bdnews24