২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে বিয়ের অনুষ্ঠানে ছাদ ধসে নিহত ৬০

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাঘলান প্রদেশে বুধবার একটি বিয়ের অনুষ্ঠানে ছাদ ধসে কমপক্ষে ৬০ জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2010, 01:53 PM

Updated : 25 Aug 2022, 07:29 PM

কাবুল, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাঘলান প্রদেশে বুধবার একটি বিয়ের অনুষ্ঠানে ছাদ ধসে কমপক্ষে ৬০ জন নিহত হয়েছে। আফগানিস্তানে রেড ক্রিসেন্টের প্রধান হামিদ নিয়াজি বলেন, "ছাদ ধসে কমপক্ষে ৬০ জন নিহত এবং আরো ৪০ জন আহত হয়েছে। আহতদের বেশিরভাগই নারী ও শিশু।" অন্যদিকে, বাঘলান প্রদেশের গভর্নর মুনশি আব্দুল মজিদ দুর্ঘটনায় নিহতের সংখ্যা ৪০ বলে জানিয়েছেন। তিনি বলেন, গ্রামের একটি তিন তলা বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলাকালে এ দুর্ঘটনা ঘটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৯৫১ ঘ.