২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাইতিতে কলেরায় মৃতের সংখ্যা ২৫৯

ভূমিকম্প বিধ্বস্ত হাইতিতে কলেরা মহামারি আকারে ছড়িয়ে পড়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা ২৫৯ জনে দাঁড়িয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2010, 04:27 AM

Updated : 25 Aug 2022, 07:28 PM

পোর্ট-অব-প্রিন্স, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভূমিকম্প বিধ্বস্ত হাইতিতে কলেরা মহামারি আকারে ছড়িয়ে পড়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা ২৫৯ জনে দাঁড়িয়েছে। তবে কলেরার প্রকোপ সোমবার থেকে কিছুটা কমে আসতে শুরু করেছে বলে জানিয়েছে হাইতির স্বাস্থ্য কর্তৃপক্ষ। গত ২৪ ঘণ্টায় মাত্র ৬ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে তারা। এ ছয়জন নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫৯ জনে। এর আগের দিনগুলোতে দৈনিক ডজন ডজন মানুষের মৃত্যু রেকর্ড করা হয়েছে। হাইতির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক গ্যাব্রিয়েল টিমোথি জানিয়েছেন, এ রোগ প্রতিরোধ সম্ভব বলে তিনি আশাবাদী। রাজধানী পোর্ট-অব-প্রিন্সের উত্তরাঞ্চলীয় আর্টিবোনিতে এবং সেন্ট্রাল প