২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'অস্থিতিশীল মুদ্রামান বিশ্বে প্রবৃদ্ধির জন্য হুমকি'

মুদ্রামানের অস্থিতিশীলতা বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য হুমকি বলে শনিবার সতর্ক করে দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2010, 01:45 PM

Updated : 25 Aug 2022, 07:27 PM

মনট্রেয়াক্স, সুইজারর‌্যান্ড, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মুদ্রামানের অস্থিতিশীলতা বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য হুমকি বলে শনিবার সতর্ক করে দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি। একইসঙ্গে বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থা পুনর্গঠনে সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। জি-টোয়েন্টি সম্মেলনে অর্থমন্ত্রীরা শনিবার মুদ্রার প্রতিযোগিতামূলক অবমূল্যায়ন পরিহারে একটি চুক্তিতে পৌঁছেছেন। কিন্তু মার্কিন ডলারকে শক্তিশালী করতে তারা কোন মতৈক্যে পৌঁছতে পারেননি। সারকোজি বলেছেন, "মুদ্রামানের অস্থিতিশীলতা যে বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করেছে সে ব্যাপারে কি কারো সন্দেহ আছে ?" সুইজারল্যান্ডের পর্যটন শহর মনট্রেয়াক্সে ৭০ টি দেশের প্রধানদের নিয়ে অনুষ্ঠিত সম্মেলনে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, "১৯৪৫ সালে গৃহীত ব্রেটন উড চুক্তি আর কাজ করছে না। একটি নতুন আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থা প্রবর্তনে আমাদের একযোগে এগিয়ে আসতে হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯৪০ ঘ.