পাটনা, (ভারত), অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মাওবাদীদের ভূমিমাইন বিস্ফোরণে বিহারের শেওহরে পাঁচ পুলিশ নিহত হয়েছেন।
শুক্রবার দিনের শেষভাগে পুলিশের একটি নিরাপত্তা টহল দল এই বিস্ফোরণের শিকার হয় বলে জানিয়েছেন প্রাদেশিক এক শীর্ষ পুলিশ কর্মকর্তা ।
বিস্ফোরণে এক পুলিশ আহত হয়েছেন।
বিহার পুলিশের মহাপরিচালক নীলমনি জানান, সন্দেহভাজন বিদ্রোহীদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানোর সময় এ ঘটনা ঘটে।
বিহারে পরবর্তী সরকার নির্বাচনের লক্ষ্যে মাসব্যাপী ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার প্রথম পর্যায়ের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। রোববার দ্বিতীয় পর্যায়ে ভোটগ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে।
ভারতের ৫৪৫ আসনের জাতীয় সংসদে বিহারের ৪০টি আসন রয়েছে। আসন সংখ্যার দিক দিয়ে সংসদে প্রদেশটির অবস্থান ৫ম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪৩৬ঘ.
bdnews24