লন্ডন, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- পরিচারককে মারধোর ও খুন করার অপরাধে সৌদি আরবের যুবরাজ সৌদ আবদুল আজিজ বিন নাসের আল সৌদকে বুধবার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে লন্ডনের ওল্ড বেইলি আদালত।
ফেব্র"য়ারিতে লন্ডনের বিলাসবহুল ল্যান্ডমার্ক হোটেলে সৌদি আরবের নাগরিক বানদার আবদুল আজিজকে (৩২) খুন করার অপরাধে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন।
৩৪ বছর বয়সী যুবরাজ সৌদকে কমপক্ষে ২০ বছর কারাভোগ করতে হবে বলে রায় দিয়েছে আদালত।
যুবরাজ গোয়েন্দা কর্মকর্তাদের জানিয়েছেন, তিনি সৌদি বাদশাহর নাতি এবং ইচ্ছাকৃতভাবে খুন করেননি। রায় ঘোষণার সময় তিনি নির্লিপ্ত ছিলেন।
রায় ঘোষণার পর জজ ডেভিড বিন বলেন, "খুনের দায়ে কোন যুবরাজের কাঠগড়ায় দাঁড়ানোর ঘটনা বিরল।"
তিনি আরো বলেন, "সৌদি রাজ পরিবারের সদস্য হওয়ায় আমার পক্ষে এর বেশি বা কম শাস্তি দেওয়া সমুচিত হবে না। এদেশে কেউ আইনের উর্ধ্বে নয়।"
গত ১৫ ফেব্র"য়ারি বানদার আবদুল আজিজ নামের ওই পরিচারকের লাশ লন্ডনের ল্যান্ডমার্ক হোটেলে যুবরাজের কক্ষ থেকে উদ্ধার করা হয়। তখন তার গালে কামড়ের পাশাপাশি শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাতের চিহ্ন পাওয়া যায়।
৩২ বছর বয়সী ওই পরিচারক মৃত্যুর আগে ৩৪ বছর বয়সী যুবরাজ সৌদ আবদুল আজিজ বিন নাসের আল সৌদের সঙ্গী হিসেবে তিন বছর বিভিন্ন স্থান ঘুরেছেন।
ক্লোজ সার্কিট টিভি ক্যামেরায় ধরা পড়েছে, ২২ জানুয়ারি ও ৫ ফেব্র"য়ারি ওই পরিচারককে হোটেলের লিফটে মারধর করছেন সৌদি যুবরাজ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০২৮ ঘ.
bdnews24