২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শোকে স্তব্ধ করাচি

প্রাদেশিক সংসদের শূন্য একটি আসনে উপ-নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় নিহতের স্মরণে বুধবার শোক পালন করছে করাচি। এ কারণে পাকিস্তানের বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত এই শহরটিতে সবকিছু বন্ধ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2010, 09:08 AM

Updated : 25 Aug 2022, 07:26 PM

করাচি (পাকিস্তান), অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রাদেশিক সংসদের শূন্য একটি আসনে উপ-নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় নিহতের স্মরণে বুধবার শোক পালন করছে করাচি। এ কারণে পাকিস্তানের বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত এই শহরটিতে সবকিছু বন্ধ রয়েছে। শনিবার থেকে শুরু হওয়া ওই সহিংসতায় কমপক্ষে ৫৬ জন নিহত হয়েছেন। 'মুত্তাহিদা কওমি মুভমেন্ট'র (এমকিউএম) এমপি রাজা হায়দার গত অগাস্টে অস্ত্রধারীদের গুলিতে নিহত হওয়ায় প্রাদেশিক সংসদের একটি আসন শূন্য হয়ে যায়। রোববার এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। রাজা হায়দার নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানে সপ্তাহব্যাপী সহিংসতা ছড়িয়ে পড়ে। এতে নিহত হয়েছিল কমপক্ষে ১০০ জন। পাকিস্তানের সবচেয়ে বড় শহর ও বাণিজ্যিক কেন্দ্র করাচিতে এমকিউএম সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক দল। দলটির রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী ন্যাশনাল পার্টি (এএনপি) উপ-নির্বাচন বয়কট করেছে। এমকিউএম ভোট ডাকাতি করবে অভিযোগে তারা নির্বাচন বয়কট করে। এরআগে নির্বাচনপূর্ব সহিংসতায় হত্যাকাণ্ডের জন্য এএনপি'র বিরুদ্ধে অভিযোগ করে এমকিউএম। নির্বাচন বয়কটের ঘোষণা দেওয়ার পরপরই নির্বাচন বানচাল করতে এনএনপি'র সন্ত্রাসীরা নিরীহ মানুষদের হত্যা করতে শুরু করেছে এবং এতে এমকিউএম কর্মীসহ ২৫ জন নিহত হয়েছে বলে অভিযোগ করেছে এমকিউএম। তবে এএনপি এ অভিযোগ অস্বীকার করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪৫৫ঘ.