২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সে আল কায়েদার হামলার সতর্কতা সৌদি আরবের

আল কায়েদা ইউরোপে, বিশেষ করে ফ্রান্সে সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করছে বলে সতর্ক করেছে সৌদি আরব। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ব্রাইস হোর্টেফিউক্স রোববার এ কথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2010, 06:13 AM

Updated : 25 Aug 2022, 07:08 PM

প্যারিস, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আল কায়েদা ইউরোপে, বিশেষ করে ফ্রান্সে সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করছে বলে সতর্ক করেছে সৌদি আরব। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ব্রাইস হোর্টেফিউক্স রোববার এ কথা বলেছেন। ফরাসি রেডিও আরটিএল-কে হোর্টেফিউক্স জানান, কয়েক দিন আগে সৌদি আরব থেকে পাঠানো এক বার্তায় বলা হয়েছে, আরব উপত্যকার আল কায়েদা সন্ত্রাসীরা সন্দেহাতীতভাবে সক্রিয় বা ইউরোপে বিশেষত ফ্রান্সে সক্রিয় হওয়ার পরিকল্পনা করছে।" তিনি বলেন, "এটি অতিরঞ্চিত কোনো হুমকি নয় কিংবা একে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। সব তথ্যের ভিত্তিতে আমি বলছি, হুমকিটি বাস্তব।" ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের বিমানে ব্যর্থ হামলা চেষ্টার দায় স্বীকারের পর থেকে আরব উপদ্বীপের আল কায়েদা (একিউএপি) ইয়েমেনে তাদের সন্ত্রাসী হামলা বাড়িয়ে দিয়েছে। এ আল কায়েদা গোষ্ঠীর সদস্যরা মূলত সৌদি আরব ও ইয়েমেনের নাগরিক। ২০০৬ সালে সৌদি আরব নিজ দেশের অভ্যন্তরে সন্ত্রাসবিরোধী অভিযান চালানোর সময় ইয়েমেনে একিউএপি প্রভাব বিস্তার করে। বর্তমানে যুক্তরাষ্ট্রের সহায়তার এই আল কায়েদা গোষ্ঠীকে দমনের চেষ্টা চালাচ্ছে ইয়েমেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/সিআর/১২০০ঘ.