২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'জার্মানিতে বহুসাংস্কৃতিক সমাজ গঠন প্রচেষ্টা ব্যর্থ'

জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেল বলেছেন, জার্মানিতে বহুসাংস্কৃতিক সমাজ গঠনের প্রচেষ্টা 'পুরোপুরি ব্যর্থ হয়েছে'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2010, 05:04 AM

Updated : 25 Aug 2022, 07:08 PM

বার্লিন, জার্মানি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেল বলেছেন, জার্মানিতে বহুসাংস্কৃতিক সমাজ গঠনের প্রচেষ্টা 'পুরোপুরি ব্যর্থ হয়েছে'। নিজ দল 'ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটস ইউনিয়ন' (সিডিইউ) এর তরুণ সদস্যদের এক সমাবেশে শনিবার ম্যার্কেল বলেন, অভিবাসীদের নিয়ে তথাকথিত 'বহুসাংস্কৃতিক' সমাজে সবাই একসঙ্গে সুখে শান্তিতে বসবাসের যে উদ্যোগ নেওয়া হয়েছিলো তা সফল হয়নি। "এ প্রচেষ্টা ব্যর্থ হয়েছে; পুরোপুরি ব্যর্থ হয়েছে।" তিনি আরো বলেন, ষাটের দশকের শুরুতে বিদেশি শ্রমিকদের কাজ করার জন্য জার্মানিতে আসার আহ্বান জানানো হয়। তারা এখন জার্মানির নাগরিক হলেও তাদের অনেকেই জার্মান সংস্কৃতির সঙ্গে একাত্ম হতে পারেননি। এ সময় ম্যার্কেল অভিবাসী শ্রমিকদের জার্মান ভাষা শেখাসহ জার্মান সমাজের সঙ্গে মানিয়ে চলার জোর আহ্বান জানান। জার্মান সমাজের সঙ্গে মানিয়ে চলতে না চাওয়া অভিবাসীদের ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য নিজ দলের মধ্যে চাপে রয়েছেন ম্যার্কেল। এর আগে জার্মানির কেন্দ্রীয় ব্যাংকের সাবেক কর্মকর্তা থিলো সারাজিন গত অগাস্টে প্রকাশিত এক বইয়ে জার্মান সমাজে বুদ্ধিবৃত্তির চর্চা কমে যাওয়ার জন্য মুসলমানদের অভিযুক্ত করেন। এছাড়া স