টোকিও, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- অল্প বয়েসী জাপানি নারীরা পুরুষদের চেয়ে বেশি আয় করছে।
জাপানের স্বরাষ্ট্র মন্ত্রণালরের এক জরিপে জানা গেছে, ২০০৯ সালে জাপানে ৩০ বছরের কম বয়েসী প্রত্যেক নারী গড়ে প্রতি মাসে ২ হাজার ৬৮০ মার্কিন ডলার পরিমাণ অর্থ আয় করেছে।
বিপরীতে প্রতিজন পুরুষের ক্ষেত্রে এই আয় গড়ে ২ হাজার ৬৪০ মার্কিন ডলার।
জরিপে দেখা গেছে ৫ বছর আগের তুলনায় নারীদের আয় ১১ দশমিক ৪ শতাংশ বেড়েছে। আর পুরুষের আয় কমেছে ৭ শতাংশ।
দাই-ইচি লাইফ রিসার্চ ইনস্টিটিউটের প্রধান অর্থনীতিবিদ হিদেও কুমানো বলেন, "সাধারণত পুরুষদের পারিশ্রমিক অনেক বেশি। কিন্তু জাপানের অর্থনৈতিক মন্দার কারণে তারা কঠোর পরিস্থিতির মুখে পড়েন।"
জাপানের অর্থনীতি সবসময়েই রপ্তানি নির্ভর। কিন্তু উৎপাদনখাতে বিনিয়োগ মন্দার কারণে এই সমস্যার সৃষ্টি হয়।
কিন্তু অন্যদিকে জাপানের নারীরা ওষুধ শিল্প ও চিকিৎসাসেবা অর্থাৎ সেবিকা পেশায় বেশি জড়িত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৫২৯ঘ.
bdnews24