২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'তালেবান কমান্ডারকে কাবুলে যেতে দিয়েছে ন্যাটো'

আফগান সরকারের সঙ্গে আলোচনা করতে দেওয়ার জন্য ঊর্ধ্বতন এক তালেবান কমান্ডারকে কাবুলে যাওয়ার পথ সুগম করে দিয়েছে ন্যাটো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2010, 03:26 PM

Updated : 25 Aug 2022, 07:07 PM

লন্ডন, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- আফগান সরকারের সঙ্গে আলোচনা করতে দেওয়ার জন্য ঊর্ধ্বতন এক তালেবান কমান্ডারকে কাবুলে যাওয়ার পথ সুগম করে দিয়েছে ন্যাটো। আফগানিস্তানে ন্যাটো বাহিনীর মার্কিন জেনারেল ডেভিড পেত্রাউস শুক্রবার একথা বলেছেন। আন্তর্জাতিক নিরাপত্তা সহযোগিতা বাহিনী (আইএসএএফ) এর কমান্ডার পেত্রাউস বলেন, তালেবানের সঙ্গে প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সমঝোতা আলোচনায় যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সমর্থনের ভিত্তিতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। লন্ডনে এক বক্তব্যে তিনি বলেন, তালেবানের সঙ্গে কারজাইয়ের শান্তি সংলাপ শুরুর উদ্যোগের খাতিরেই এ সহায়তা করা হয়েছে। তিনি আরো বলেন, আইএসএএফ এ উদ্যোগের ব্যাপারে সচেতন না হলে এবং তা সমর্থন না করলে এতো সহজে ঊর্ধ্বতন একজন তালেবান কমান্ডারকে আফগানিস্তানে ঢুকতে দেওয়া বা তাকে কাবুলে যেতে সহায়তা করা হতো না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১১২ ঘ.