টোকিও, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---জাপানের প্রধানমন্ত্রী নাওতো কান বৃহস্পতিবার বলেছেন, শান্তিতে নোবেল পুরস্কার জয়ী চীনা মানবাধিকার কর্মী লিউ জিয়াবোর মুক্তি চান তিনি।
তবে বর্তমানে টোকিওর সঙ্গে বেইজিংয়ের সম্পর্কোন্নয়নের প্রক্রিয়া চলতে থাকায় লিউর মুক্তির বিষয়ে সুনির্দিষ্ট কোনো আহ্বান জাপান জানাবেনা বলেও তিনি জানান।
কিছুদিন আগে বিতর্কিত জলসীমায় জাপানের উপকূলরক্ষী জাহাজের সঙ্গে চীনা মাছ ধরার ট্রলারের সংঘর্ষ হয়। এ ঘটনায় চীনা ট্রলার ক্যাপ্টেনকে আটকে রাখে জাপান।
বিষয়টি নিয়ে এশিয়ার এই দুই অর্থনৈতিক পরাশক্তির মধ্যে সম্পর্কের চরম অবনতি ঘটে।
পরবর্তী সময়ে চীনা ক্যাপ্টেনকে মুক্তি দেয় জাপান।
স
bdnews24