২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিরগিজস্তানে ভোট পুনর্গণনায় রাজি রাজনৈতিক দলগুলো

কিরগিজস্তানের নতুন পার্লামেন্টে আসন জেতা পাঁচটি দল ভোট পুনর্গণনায় রাজি হয়েছে। নির্বাচনে অনিয়ম নিয়ে উদ্বেগ এবং পরাজয়ের মুখে থাকা দলগুলোর সমর্থকদের বিক্ষোভের পর ভোট পুনর্গণনার এ সিদ্ধান্ত এলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2010, 09:56 AM

Updated : 25 Aug 2022, 07:06 PM

ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- কিরগিজস্তানের নতুন পার্লামেন্টে আসন জেতা পাঁচটি দল ভোট পুনর্গণনায় রাজি হয়েছে। নির্বাচনে অনিয়ম নিয়ে উদ্বেগ এবং পরাজয়ের মুখে থাকা দলগুলোর সমর্থকদের বিক্ষোভের পর ভোট পুনর্গণনার এ সিদ্ধান্ত এলো। এতে করে ৬ষ্ঠ একটি দলও সরকারে স্থান করে নেওয়ার সুযোগ পেতে পারে। বিজয়ী একটি দলের কর্মকর্তা বুধবার একথা জানান। সাবেক প্রধানমন্ত্রী ফিলিক্স কুলভের আর-নেমিস পার্টির নেতা আকিলবেক জাপারোভ বলেন, আগেকার আমলের পুরোনো পদ্ধতিতেই ভোট পুনর্গণনার ঘোষণা দেওয়া হবে। ফলাফল জানা যাবে আগামী দু'একদিনের মধ্যেই। আর এ ফলাফলে ষষ্ঠ অবস্থানে থাকা বুটুন কিরগিজস্তান পার্টির পার্লামেন্টে আসন জিতার সম্ভাবনা নাকচ করেননি জাপারোভ। মধ্যএশিয়ার এই দেশটিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার বিমান ঘাঁটি রয়েছে। এর আগে মঙ্গলবার স্বল্প ভোটের ব্যাবধানে এগিয়ে থাকা আতা হুর্ত দল বৃহত্তর জোট গড়ার আহ্বান জানিয়েছিল। এ দলে নির্বাসিত প্রেসিডেন্ট কারমানবেক বাকিয়েভের সমর্থকরা রয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছিলো, নির্বাচনে অংশ নেওয়া ২৯ টি পার্টির মধ্যে ৫ টি দল দেশব্যাপী ৫ শতাংশেরও বেশি ভোট পেয়েছে। দলগুলোর পাওয়া ভোটের ওপর কিরগিজ পার্লামেন্টের আসন ভাগাভাগি হবে। কিন্তু আসন জয়ী ৫ টি দলের মধ্যে বিভেদের কারণে সরকার গঠন করা কঠিন হতে পারে বলে মনে করা হচ্ছে। নির্বাচনে স্বল্প ব্যবধানে এগিয়ে থাকা রাজনৈতিক দলটি রাজনৈতিক বিশৃঙ্খলা এড়াতে ইতোমধেই ব্যাপকভিত্তিক জোট সরকার গঠনের আহ্বান জানিয়েছে। সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত কিরগিজস্তানই প্রথম সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে। মাত্র ৪ মাস আগে দেশটিতে জাতিগত সহিংসতায় ৪০০ জন নিহত এবং হাজার হাজার লোক গৃহহারা হয়েছে। প্রেসিডেন্ট রোজা ওতুনবায়েভা এক টেলিভিশন ভাষণে বলেছেন, "আমরা গর্ব বোধ করতে পারি এজন্য যে, এবারের নির্বাচন পূর্ববর্তী যেকোন নির্বাচনের চেয়ে ভিন্ন।" রোববারের নির্বাচনে ভোট পড়েছে ৫৬ শতাংশ। জুনে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা থেকে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় সংবিধানে সংশোধনী আনে দেশটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/এলকিউ/১৩৫৫ঘ.