পাকিস্তান, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানে যুদ্ধরত ন্যাটো বাহিনীর জ্বালানি ও রসদ সরবরাহের গুরুত্বপূর্ণ একটি পথ ১১ দিন বন্ধ রাখার পর রোববার খুলে দিয়েছে পাকিস্তান।
পাকিস্তানের সরকারি কর্মকর্তা শাহরিয়ার খান রয়টার্সকে বলেন, "সকাল থেকে সীমান্ত পারাপারের পথ খুলে দেওয়া হয়েছে। এখন রসদ নিয়ে গাড়িগুলো আফগানিস্তানে যাচ্ছে।"
৩০ সেপ্টেম্বর জঙ্গি দমনে পাকিস্তান সীমান্তে যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার হামলায় দুই পাকিস্তানি নিরাপত্তারক্ষী নিহত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ হয়ে পকিস্তান উত্তর-পশ্চিমাঞ্চলের তোরখাম সীমান্ত পথ বন্ধ করে দেয়।
যুক্তরাষ্ট্র ওই অভিযানের জন্য বুধবার আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করে।
যুক্তরাষ্ট্রের দুঃখ প্রকাশের প্রায় তিনদিন পর শনিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সরবরাহ পথটি খুলে দেওয়ার কথা জানালো।
যুক্তরাষ্ট্রের ওই হামলার পর থেকে জঙ্গিরা রসদ সরবরাহ বন্ধ করতে ন্যাটোর জ্বালানিবাহী ট্যাঙ্কার বহরে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে। এ ধরনের সর্বশেষ হামলা হয়েছে শনিবার।
ওই হামলায় রাস্তার ধারে এক রেস্তোঁরার পাশে দাঁড়িয়ে থাকা প্রায় ৩০ টি ট্যাঙ্কারে বন্ধুকধারীরা আগুন ধরিয়ে দেয়। পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এ ঘটনা ঘটে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে জানায়, "সব পরিস্থিতি বিবেচনা করে সরকার শিগগিরিই ন্যাটো সেনাদের রসদ সরবরাহের জন্য তোরখামের পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।"
বিবৃতিতে আরো বলা হয়, "সংশ্লিষ্ট কর্তৃপক্ষ স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে সীমান্তের অপর পক্ষের সঙ্গে সমম্বয় চালাচ্ছে।"
যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র রিচার্ড
bdnews24