২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শরিয়া নয়, জার্মান আইন মানতে হবে: ম্যার্কেল

মুসলিমরা জার্মানিতে থাকতে চাইলে তাদের শরিয়া আইন নয়, সংবিধান মেনে চলতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2010, 02:51 PM

Updated : 25 Aug 2022, 07:04 PM

বার্লিন, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মুসলিমরা জার্মানিতে থাকতে চাইলে তাদের শরিয়া আইন নয়, সংবিধান মেনে চলতে হবে। জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল বুধবার একথা বলেছেন। জার্মানিতে ৪০ লাখ মুসলিমের সঙ্গে সহাবস্থান ইস্যু নিয়ে ইতোমধ্যেই বিতর্ক চলছে। জার্মানিতে বসবাসরত মুসলিম জঙ্গিদের হামলার হুমকি নিয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উদ্বেগের প্রেক্ষাপটে এ বিতর্ক উঠেছে। বার্লিন এ আশঙ্কাকে তেমন আমল দিচ্ছে না। ম্যার্কেল বলেছেন, "জার্মানিতে নিশ্চিতভাবেই এখন মুসলিমরা বাস করছে। কিন্তু ইসলাম ধর্মের ক্ষেত্রে ইসলামিক মূল্যবোধগুলো আমাদের সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়াটা গুরুত্বপূর্ণ।" তিনি আরো বলেন, "এখানে সংবিধান মেনে চলতে হবে, শরিয়া আইন নয়।" মার্কেল বলেন, জার্মানি এমন ইমাম চায় "যারা জার্মানিতে শিক্ষা লাভ করেছে এবং এখানে যাদের সামজিক ভিত্তি রয়েছে।" তিনি এই বলে শেষ করেন, "আমাদের সংস্কৃতি খ্রিস্টান ও ইহুদি মূল্যবোধের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে এবং শত শত বছর ধরে তা পালন হয়ে আসছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০৪৩ ঘ.