২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেনে দুটি পশ্চিমা টার্গেটে হামলা

ইয়েমেনের রাজধানী সানায় বুধবার দুটি পশ্চিমা টার্গেটে বিচ্ছিন্ন হামলার ঘটনা ঘটেছে। এতে একজন নিহত এবং অন্ততপক্ষে ৪ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2010, 07:18 AM

Updated : 25 Aug 2022, 07:04 PM

দুবাই, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইয়েমেনের রাজধানী সানায় বুধবার দুটি পশ্চিমা টার্গেটে বিচ্ছিন্ন হামলার ঘটনা ঘটেছে। এতে একজন নিহত এবং অন্ততপক্ষে ৪ জন আহত হয়েছে। অস্ট্রিয়ান একটি তেল গ্যাস কোম্পানির কার্যালয়ে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। অন্যদিকে, ইয়েমেনের যুক্তরাজ্য দূতাবাসের একটি গাড়িতে রকেট হামলা হয়েছে। লন্ডনে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর একথা জানায়। আল কায়েদা জঙ্গিরা এ হামলা চালিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। গ্যাস কোম্পানিতে এক নিরাপত্তারক্ষীর ছোড়া গুলিতে একজন ফরাসি নিহত হয়েছে এবং আহত হয়েছে যুক্তরাজ্যের একজন কন্ট্রাকটর। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রণালয় জানায়, তেল ও গ্যাস কোম্পানী ওমমভি'র কম্পাউন্ডে এ গুলি এবং হতাহতের ঘটনা ঘটে। দূতাবাসের গাড়িতে অপর হামলায় যুক্তরাজ্যের একজন কূটনীতিবিদ সামান্য আহত হন। গাড়িটি দূতাবাসে যাওয়ার পথে হামলার শিকার হয়। এতে ব্রিটিশ মিশনের উপপ্রধানসহ দূতাবাসের ৫ জন স্টাফ ছিল। হামলায় আরো তিনজন আহত হওয়ার কথা জানিয়েছে ইয়েমেনের এক নিরাপত্তা সূত্র। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ এ হামলাকে লজ্জ্বাজনক আখ্যা দিয়েছেন। এ ঘটনায় বিদেশে কাজের ক্ষেত্রে ব্রিটিশ ক'টনীতিকরা যে ঝুঁকির মুখে রয়েছে সেটিই প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি। ইয়েমেনে বরাবরই পশ্চিমা টার্গেটে জঙ্গি হামলার ঘটনা ঘটছে। সম্পতি সেখানে আল কায়েদার তৎপরতা বেড়েছে। আল কায়েদা এ বছরের শুরুর দিকে পশ্চিমা বিভিন্ন টার্গেটসহ ইয়েমেন সরকারের বিরুদ্ধে হামলা চালানোর হুমকি দেয়। গত এপ্রিলে যুক্তরাজ্য দূতাবাসের দু'টি মোটর গাড়িতে আত্মঘাতী বিস্ফোরণ ঘটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/এলকিউ/১৮০৪ঘ.