২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'সৌদি যুবরাজের হাতে পরিচারক খুন'

সৌদি যুবরাজ সৌদ আবদুল আজিজ বিন নাসের আল সৌদ লন্ডনের একটি বিলাসবহুল হোটেলে তার পরিচারককে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2010, 05:07 AM

Updated : 25 Aug 2022, 07:04 PM

লন্ডন, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সৌদি যুবরাজ সৌদ আবদুল আজিজ বিন নাসের আল সৌদ লন্ডনের একটি বিলাসবহুল হোটেলে তার পরিচারককে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। এই হত্যার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন প্রচেষ্টার আলামত পাওয়া গেছে বলেও মঙ্গলবার ব্রিটেনের ওল্ড বেইলি আদালতকে জানিয়েছেন সরকারপক্ষের আইনজীবী জনাথন লেইড ল। তবে সৌদি যুবরাজ এ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। গত ১৫ ফেব্র"য়ারি বন্দর আবদুল আজিজ নামের ওই পরিচারকের লাশ লন্ডনের ল্যান্ডমার্ক হোটেলে যুবরাজ সৌদ আবদুল আজিজ বিন নাসের আল সৌদের কক্ষ থেকে উদ্ধার করা হয়। তখন তার গালে কামড়ের পাশাপাশি শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাতের চিহ্ন পাওয়া যায়। ৩২ বছর বয়সী ওই পরিচারক মৃত্যুর আগে ৩৪ বছর বয়সী যুবরাজ সৌদ আবদুল আজিজ বিন নাসের আল সৌদের সঙ্গী হিসেবে তিন বছর বিভিন্ন স্থান ঘুরেছেন। যুবরাজ সৌদ আবদুল আজিজ বিন নাসের আল সৌদের বাবা সৌদি বাদশার ভাইয়ের ছেলে এবং তার মা বাদশার মেয়ে। লেইড ল আদালতকে বলেন, নিহত পরিচারকের মুখে ও মাথায় প্রচণ্ড জোরে ঘুষি মারা হয়। আঘাতের কারণে তার বাঁ চোখ ফুলে বন্ধ হয়েছিলো। তার ঠোঁট ছিলো ক্ষতবিক্ষত এবং কয়েকটি দাঁতও ভেঙ্গে গিয়েছিলো। তিনি জানান, পরিচারক তার কানেও আঘাত পান এবং ময়না তদন্তে তার মস্তিষ্কে রক্তক্ষরণও ধরা পড়ে। ওই পরিচারক এর আগেও এ ধরনের মারপিটের শিকার হন। লেইড ল বলেন, ক্লোজ সার্কিট টিভি ক্যামেরায় ধরা পড়েছে, ২২ জানুয়ারি ও ৫ ফেব্র"য়ারি ওই পরিচারককে হোটেলের লিফটে মারধর করছেন সৌদি যুবরাজ। "বিভিন্ন আলামতে এটাই নিশ্চিত হয় যে, যুবরাজ হয় সমকামী নয়তো তার ভেতরে সমকামী প্রবণতা রয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/এজে/০৯৪৫ ঘ.