আবুজা , অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- নাইজেরিয়ায় রাজধানীতে স্বাধীনতার ৫০ বছরপূর্তি পালনকালে শুক্রবার প্যারেডস্থলের কাছে দুটি গাড়ি বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১২ হয়েছে। পুলিশ শনিবার এ খবর জানিয়েছে।
বোমা হামলার আগে হুঁশিয়ারি পেয়েছিলো বলেও স্বীকার করেছে দেশটির পুলিশ কর্তৃপক্ষ।
রাজধানী আবুজার পুলিশের মুখপাত্র জিমো মোসু বলেন, একটি বিদ্রোহী গ্র"প ই-মেইলে হুমকি দেওয়ার এক ঘণ্টা পর বিস্ফোরণটি ঘটে। বোমা হামলায় আরো ১৭ জন আহত হয়েছে বলেও তিনি জানান।
'মুভমেন্ট ফর দ্য এমানসিপেশন অব দ্য নাইজার ডেলটা ' (এমইএনডি) নামের নাইজেরিয়ার সবচেয়ে বড় বিদ্রোহী মিলিশিয়া গোষ্ঠী ই-মেইলে বোমা হামলার হুমকি দেয়ার এক ঘণ্টা পর এ বিস্ফোরণ ঘটে।
রয়টার্সের এক ক্যামেরাম্যান জানান, রাজধানী আবুজায় প্রথম গাড়ি বোমা বিস্ফোরণের পর নিরাপত্তা বাহিনী ও দমকল কর্মকর্তারা গাড়ির আগুন নেভানোর চেষ্টা করার সময় দ্বিতীয় বোমাটি বিস্ফোরিত হয়।
বিস্ফোরণে তিনটি গাড়ি বিধ্বস্ত হয়।
এমইএনডির মুখপাত্র জোমো জিওমোর সই করা ই-মেইল বার্তায় স্বাধীনতা দিবসের প্যারেডস্থলের আশেপাশে কয়েকটি বোমা পেতে রাখা হয়েছে বলে সতর্ক করে দেওয়াসহ লোকজনকে এলাকা থেকে সরে যেতে বলা হয়।
তবে সে হামলার মধ্যেও স্বাধীনতার ৫০ বছর পূর্তির অনুষ্ঠান (সামরিক ব্যান্ড, শিশুদের নৃত্যানুষ্ঠান এবং বিমান বাহিনীর প্রদর্শনী) চলেছে পরিকল্পনামাফিকই। টেলিভিশন চিত্রে ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে কোনো বিঘ
bdnews24