২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুদানে সেনা অভিযানে নিহত ২৭, দাবি দারফুর বিদ্রোহীদের

সুদানি সেনাবাহিনীর সপ্তাহব্যাপী বিমান হামলা ও স্থল অভিযানে কমপক্ষে ২৭ জন নিহত হয়েছে বলে শুক্রবার দারফুরের বিদ্রোহীরা অভিযোগ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2010, 08:38 AM

Updated : 25 Aug 2022, 06:44 PM

খার্তুম, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সুদানি সেনাবাহিনীর সপ্তাহব্যাপী বিমান হামলা ও স্থল অভিযানে কমপক্ষে ২৭ জন নিহত হয়েছে বলে শুক্রবার দারফুরের বিদ্রোহীরা অভিযোগ করেছে। ওদিকে সুদানি সেনাবাহিনী রয়টার্সকে জানিয়েছে, বুধবার থেকে শুক্রবার পর্যন্ত চলা সংঘর্ষে দক্ষিণ দারফুর অঞ্চলে সেনাবাহিনী ১৭ বিদ্রোহীকে হত্যা করেছে। তবে তারা বিমান হামলা চালানোর বিষয়টি নাকচ করে দিয়েছে। এর আগে সুদানের সেনাবাহিনী সংঘর্ষের বিষয়টিও অস্বীকার করে। পরে সেনাবাহিনীর এক মুখপাত্র টেলিফোনে দেরিবাত ও জাওয়া গ্রামের কাছে সংঘর্ষের খবর পাওয়ার বিষয়টি জানান। সুদানের পশ্চিম দারফুর অঞ্চলে সংঘর্ষ বন্ধে আলোচনা, শান্তি চুক্তির ধারাবাহিক উদ্যোগ ব্যর্থ হয়েছে। ওই অঞ্চলে ২০০৩ সাল থেকে বিশেষ করে অআরব বিদ্রোহীরা সরকারের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম চালাচ্ছে। বিদ্রোহী গোষ্ঠী 'সুদান লিবারেশন আর্মি' (এসএলএ) রয়টার্সকে জানায়, সরকারি বাহিনী, বোমারু বিমান ও হেলিকপ্টারের মাধ্যমে তাদের অবস্থান লক্ষ করে জাওয়া গ্রামের চারপাশে রোববার বেশ কয়েকটি হামলা চালিয়েছে। এসএলএ'র মুখপাত্র ইব্রাহিম আল-হেলউ প্যারিস থেকে টেলিফোনে বলেন, "এ সপ্তাহে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এই কয়দিনে সরকারের বিমান বাহিনীর হামলায় চারটি গ্রাম পুড়ে গেছে। এতে ২৭ বেসামরিক লোক নিহত হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৪১৫ঘ.