২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে খাদ্য সঙ্কট

নেপালের পল্লী পার্বত্যাঞ্চলে চরম খাদ্য সঙ্কটে ভুগছে ৬ লাখেরও বেশি মানুষ। শিগগিরই সেখানে খাদ্য সরবরাহ শুরু করা হবে বলে জানিয়েছে জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি)।(ভিডিও দেখুন)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2010, 03:25 PM

Updated : 24 Aug 2022, 06:29 PM

নেপাল, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- নেপালের পল্লী পার্বত্যাঞ্চলে চরম খাদ্য সঙ্কটে ভুগছে ৬ লাখেরও বেশি মানুষ। শিগগিরই সেখানে খাদ্য সরবরাহ শুরু করা হবে বলে জানিয়েছে জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি)। নেপালের পল্লী অঞ্চলের এই গ্রামবাসীদেরকে খাবার জোগাড়ের জন্য রীতিমতো সংগ্রাম করতে হচ্ছে প্রতিদিন। দেড়দিন পায়ে হেঁটে খাদ্য সরবরাহের জায়গাগুলোতে পৌঁছে খাবার সংগ্রহ করতে হচ্ছে তাদেরকে। প্রয়োজনীয় তহবিলের অভাবে আন্তর্জাতিক ত্রাণ সরবরাহ গত মাসে বন্ধ হয়ে যাওয়ায় এই অসহনীয় পরিস্থিতি তৈরি হয়েছে। ডব্লিউএফপি জানিয়েছে, দাতারা তহবিলের ব্যবস্থা করলেই তারা আবার খাদ্য সরবরাহ শুরু করবে। হাইতির ভূমিকম্পের মতো কোনও বিপর্যয়ের কারণে নেপালে এ সঙ্কট তৈরি হয়নি। "বরং ২০-৩০ বছর ধরে দাতারা এবং নেপাল সরকার খাবারের অপ্রতুলতা এবং খাদ্য নিরাপত্তার সমস্যা তুলে না ধরায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।" "এর সঙ্গে যোগ হয়েছে নেপালে ১০ বছরের অভ্যন্তরীণ সংঘাত। সংঘাতের কারণে পরিস্থিতি আরও খারাপের দিকে গেছে। সুতরাং, এ সবই হচ্ছে গত ২০ বছর বিশেষ করে ১০ বছরের ফল। বলেছেন, ডব্লিউএফপি'র প্রতিনিধি রিচার্ড রগন।" এ অবস্থার জন্য অনেকে জলবায়ুকেও দায়ী করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১২২ ঘ.