২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পশ্চিমাদের আফগান যুদ্ধ বন্ধ করা উচিত: উজবেকিস্তান

আফগানিস্তানে তালেবান বিরোধী যুদ্ধে সামরিক শক্তি ব্যবহার বন্ধ করে দেশটির ভেঙে পড়া অর্থনীতি পুনর্গঠনে মনোনিবেশ করতে পশ্চিমাদের আহ্বান জানিয়েছেন প্রতিবেশী দেশ উজবেকিস্তানের প্রেসিডেন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2010, 10:20 AM

Updated : 24 Aug 2022, 06:26 PM

আলমাতি, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----আফগানিস্তানে তালেবান বিরোধী যুদ্ধে সামরিক শক্তি ব্যবহার বন্ধ করে দেশটির ভেঙে পড়া অর্থনীতি পুনর্গঠনে মনোনিবেশ করতে পশ্চিমাদের আহ্বান জানিয়েছেন প্রতিবেশী দেশ উজবেকিস্তানের প্রেসিডেন্ট। আফগানিস্তানে তালেবান জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন সামরিক বাহিনীর জন্য উজবেকিস্তানের সমর্থন গুরুত্বপূর্ণ। কারণ মধ্য এশিয়ার এ দেশটি এমন একটি ভৌগোলিক অবস্থানে রয়েছে, যেটি আফগানিস্তানে যুদ্ধরত ন্যাটো বাহিনীর জন্য রসদ সরবরাহের নতুন একটি পথ। বুধবার উজবেক পার্লামেন্টে বিষয়টি তুলে ধরে প্রেসিডেন্ট ইসলাম কারিমভ জানান, সামরিক অভিযান কাজে আসছে না। তিনি বলেন, "গত ৩০ বছর ধরে আফগানিস্তানের সমস্যা সমাধানে বিলিয়ন বিলিয়ন ডলার ঢালা হয়েছে। এতে করে এটিই প্রমাণিত হয় যে, দেশটির সমস্যা সমাধানের এই দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে।" তিনি জাতিসংঘের প্রতি আহ্বান জানান, যেন বিশ্ব সংস্থাটি আফগানিস্তান পুনর্গঠনে শান্তিপূর্ণ পদ্ধতিকেই কাজে লাগানোর নেতৃত্ব দেয়। তিনি বলেন, "যুদ্ধপ্রবণ আফগানিস্তানের শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে আন্তর্জাতিক স