২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন করে আলোচনার জন্য চীনে দালাই লামার দূতেরা

২০০৮ সাল থেকে বন্ধ হয়ে থাকা আলোচনা নতুন করে শুরু করতে চীনে রওনা হয়েছেন তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামার শীর্ষ দূতরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2010, 12:06 PM

Updated : 24 Aug 2022, 06:22 PM

নয়াদিল্লি, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ২০০৮ সাল থেকে বন্ধ হয়ে থাকা আলোচনা নতুন করে শুরু করতে চীনে রওনা হয়েছেন তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামার শীর্ষ দূতরা। ভারতে দালাই লামার নির্বাসিত তিব্বত সরকারের এক বিবৃতিতে সোমবার একথা বলা হয়েছে। বিবৃতিতে বলা হয় দূত লোদি গয়ালসেন গয়ারি এবং কেলস্যাং গয়ালসেনের সঙ্গে যাচ্ছেন তিব্বতের তিন কর্মকর্তা। ২০০২ সাল থেকে দুপক্ষে ৮ দফা আলোচনা হয়েছে। তবে অর্জিত হয়নি তেমন কিছুই। ২০০৮ সালের জুলাইয়ে আলোচনা বাগবিতন্ডার মধ্য দিয়ে শেষ হয়। বিশ্লেষকরা বলছেন, তিব্বতের সামাজিক অস্থিতিশীলতার সম্ভাবনার কারণে চীনে বিনিয়োগকারীদের জন্য ঝুঁকি সৃষ্টি হচ্ছে। অন্যদিকে, বিদেশি যে সমস্ত দেশ চীনে শান্তিপূর্ণ উন্নয়নে আগ্রহী তাদের জন্যও মনোযোগের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে তিব্বত ইস্যুর সমাধান। নয়াদিল্লির চীন বিশেষজ্ঞ ভাস্কর রায় বলেন, "এ আলোচনা তিব্বত সমস্যা সমাধানের চেষ্টায় গতি সঞ্চার করতে পারে। আর এতে করে বিশ্ববাসীও দেখতে পারবে যে তারা বিষয়টি নিয়ে এগুচ্ছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭০২ঘ.