দুবাই, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ২৫ ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটগামী বিমানে হামলা প্রচেষ্টার দায় স্বীকার করেছেন আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন। আল জাজিরা টেলিভিশনে রোববার প্রচারিত একটি অডিও টেপে তিনি এ দায় স্বীকারের পাশাপাশি যুক্তরাষ্ট্রের ওপর হামলা অব্যাহত রাখারও অঙ্গীকার করেন।
টেপে লাদেন বলেন, "বীর নাইজেরীয় উমর ফারুক আব্দুমুতালাবের চেষ্টার মধ্য দিয়ে আপনাদেরকে যে বার্তা পাঠানো হয়েছে তাতে ১১ সেপ্টেম্বরের বীরদের মাধ্যমে পাঠানো আগের বার্তাই পাকাপোক্ত হয়েছে।"
'ওসামা থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ওবামার জন্য এ বার্তা' উল্লেখ করে টেপের বক্তা বলেন, "কথার মধ্য দিয়ে আপনাদেরকে আমাদের বার্তা পাঠানো সম্ভব হলে আমরা বিমানের মধ্য দিয়ে তা পাঠাতাম না।"
অডিওটেপে লাদেন ইসরায়েলের প্রতি ওয়াশিংটনের সমর্থনের কথা উল্লেখ করে বলেন, এটি যুক্তরাষ্ট্রের ওপর আরও হামলা চালানোর প্ররোচণা জোগায়। ফিলিস্তিনিরা শান্তিতে বসবাস না করা পর্যন্ত হামলা বন্ধ করা হবে না বলে জানান লাদেন।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র যতদিন ইসরায়েলকে সমর্থন দেবে ততদিন আপনাদের বিরুদ্ধে আমাদের হামলা চলবে। গাজায় যেখানে আমাদের ভাইয়েরা মানবেতর অবস্থায় রয়েছে তখন আমেরিকানদের শান্তিতে থাকাটা অন্যায়।
লাদেনের আগে ইয়েমেনের আল কায়েদা শাখা জানায়, ২৫ ডিসেম্বরের ওই হামলা প্রচেষ্টায় তাদের হাত ছিল।
এর পরপরই আল কায়েদার বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ ঘোষণা করে ইয়েমেন।
তখন থেকেই ইয়েমেন আল
bdnews24