পোর্ট অব প্রিন্স, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- হাইতিতে বিভিন্ন দেশ থেকে আসছে আরও ত্রাণ। তবে চলে যেতে শুরু করেছে উদ্ধারকারী দল। ফলে বন্ধ হতে চলেছে ধ্বংসস্তুপে জীবীতদের সন্ধানকাজও।
বুধবার ভূমিকম্প বিধ্বস্ত হাইতিতে আবারও ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। তবে এতে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া না গেলেও জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভূকম্পন অনুভূত হওয়া মাত্র লোকজন চিৎকার-চেঁচামেচি করে ছুটে রাস্তায় বেরিয়ে আসতে শুরু করে।
জ্যাকমেলের ২৬ মাইল (৪২ কিলোমিটার) পশ্চিম-উত্তরপশ্চিম এ পরাঘাতের কেন্দ্র বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ বিভাগ।
এর আগে গত সপ্তাহের ভূমিকম্পে হাইতিতে ইতোমধ্যেই মৃতের সংখ্যা ২ লাখের কাছাকাছি পৌঁছেছে। তবে এই সংখ্যা আর বেশি বাড়বে না বলে ধারণা করছে কর্তৃপক্ষ।
ত্রাণ সরবরাহ অব্যাহত থাকলেও হাজার হাজার আহত ও বেঁচে যাওয়াদের জন্য এই সরবরাহ যথেষ্ট নয় বলে জানিয়েছেন উদ্ধারকর্মী ও চিকিৎসকরা।
প্যান আমেরিকান হেলথ অরগানাইজেশনের উপ পরিচালক জন অ্যানড্রুস বলেন, "আমরা যা করেছি তাতে আমরা পুরোপুরি সন্তুষ্ট নই। তবে অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। আমরা যখন এসেছি তখন সব জায়গায় শুধু ধ্বংসস্তূপ ও মৃতদেহ ছিলো, কোথাও কোনো রাস্তাও ছিলো না।"
গৃহহীন হাইতিবাসীরা অবশেষে সরকারি নির্দেশানুযায়ী পোর্ট অব প্রিন্সের বাইরে বিভিন্ন জায়গায় আশ্রয়ের জন্য সরে যেতে শুরু করেছে।
মার্কিন সেনারা আইন-শৃঙ্খলা রক্ষায় সহায়তা শুরু করার পর বিভিন্ন জায়গায় লুটতরাজ ও বিশৃঙ্খলার ঘটনাও অনেক কমে এসেছে। ত্রাণ বিতরণের কাজও করছে তারা।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা একটি টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন, আমি নিশ্চিত করতে চাই যে আমেরিকা যখন শক্তি প্রদর্শন করে তা শুধুমাত্র যুদ্ধক্ষেত্রেই নয়, বিপন্ন মানুষের সহায়তায়ও তারা অগ্রগামী।
এটা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্যও উপকারী হবে বলে মনে করেন তিনি।
ওদিকে, পোর্ট অব প্রিন্সের পশ্চিমে নেলফি গ্রামে বুলডোজার, ভারী ড্রিলিং মেশিন ও অন্যান্য যন্ত্রপাতি এবং ত্রাণ নিয়ে মার্কিন নৌ বাহিনীর উভচর যানগুলো পৌঁেছছে। এগুলোতে চিকিৎসা সেবা দেয়ার জন্য বিভিন্ন ওষুধ ও যন্ত্রপাতিও রয়েছে।
বিভিন্ন পার্ক, মাঠ ও খোলা জায়গায় আশ্রয় নেয়া হাইতিবাসীদের খাবার ও পানি এবং অস্থায়ী শৌচাগারও স্থাপন করবে তারা।
বুধবার হাইতির বিভিন্ন পেট্রোল পাম্পে গাদি, ট্রাক ও মোটর সাইকেলের লম্বা লাইন দেখা যায়। এছাড়া বিভিন্ন রাস্তায় লম্বা যানজটও লক্ষ্য করা যায় যাকে পরিস্থিতি সামলে ওঠার চিহ্ন বলছেন অনেকে।
পোর্ট অব প্রিন্সে রেড ক্রসের মুখপাত্র বলেন, অনেকেই বলছেন ব্যাংক খোলা না থাকায় তাদের হাতে যা অর্থ ছিলো তা শেষ হয়ে গেছে বা প্রায় শেষ।
এছাড়া টেলিফোন সংযোগ এখনো বিচ্ছিন্ন রয়েছে পোর্ট অব প্রিন্সে, তবে দুইটি তারহীন টেলি যোগাযোগ নেটওয়ার্ক কোনো কোনো জায়গায় সীমিত সেবা দিতে পারছে।
বিশ্ব খাদ্য সংস্থা (ডবি
bdnews24