তেহরান, ১৯ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে পরমাণু বিজ্ঞানী মাসুদ আলী মোহাম্মদী হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে ইরান। গণমাধ্যম এ খবর দিয়েছে।
গত মঙ্গলবারে তেহরানে বাড়ির বাইরে বোমা হামলায় ইরানের পরমাণু বিজ্ঞানী প্রফেসর মোহাম্মদী নিহত হন। এ হত্যাকাণ্ডের জন্য ইরানের কর্মকর্তারা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে দোষারোপ করেছে। তবে ওয়াশিংটন এ অভিযোগ অবাস্তব বলে উড়িয়ে দিয়েছে।
ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী মোস্তফা মোহম্মদ-নাজার এর উদ্ধৃতি দিয়ে ইরনা বার্তা সংস্থায় বলা হয়েছে, ইসরায়েলের ইহুদি শাসক এবং শত্র"দের জানা উচিত যে, শেষ পর্যন্ত আমরা এ আচরণের একটি জবাব দেব।
তিনি আরও বলেন, "শহীদ মাসুদ আলী-মোহম্মদীর রক্তের বদলা ইরান আপনাদের ওপর নেবে এ ব্যাপারে নিশ্চিত থাকুন।"
ইরানে পশ্চিমাদের কট্টর বিরোধী প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ গত বৃহস্পতিবার বলেছেন, পরমাণু বিজ্ঞানী হত্যাকাণ্ড ইহুদি-ধাঁচেই চালানো হয়েছে।
ইরানের কর্মকর্তারা প্রফেসর মোহাম্মদীকে পরমাণু বিজ্ঞানী বললেও এক মুখপাত্র বলেছেন, তিনি আণবিক শক্তি সংস্থায় কাজ করতেন না।
স্বরাষ্ট্রমন্ত্রী নাজার বলেছেন, "এ ধরনের অন্ধ কাজ মোসাদ, সিআইএ এবং ইরানের শত্র"রাই করেছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৩০ঘ.
bdnews24