২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনীতিতে নক্ষত্র হয়ে থাকবেন জ্যোতি বসু

চলে গেলেন ভারতের বর্ষীয়ান নেতা জ্যোতি বসু। পশ্চিমবঙ্গের রাজনীতিতে তিনি উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2010, 03:50 PM

Updated : 24 Aug 2022, 06:12 PM

প্রবীণ এ কমিউনিস্ট নেতা, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ভারতের কমিউনিস্ট পার্টি সিপিআই (এম) এর পলিটব্যুরোর সদস্য জ্যোতি বসুর জন্ম ১৯১৪ সালে কলকাতার এক সম্ভ্রান্ত পরিবারে। ছেলেবেলায় তার নাম ছিল জ্যোতিন্দ্র বসু। কিন্তু স্কুলে ভর্তি হওয়ার সময় তার নাম ছোট করে রাখা হয় জ্যোতি বসু। তার বাবা ডা. নিশিকান্ত বসু পেশায় ডাক্তার ছিলেন। বাংলাদেশের নারায়গঞ্জের বারোদি গ্রামে তার পৈতৃক ভিটা। তবে জন্মের পর তিনি কলকাতায় মানুষ হন। কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুলে প্রাথমিক শিক্ষার পর জ্যোতি বসু প্রেসিডেন্সি কলেজ থেকে কলা বিভাগে