২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জ্যোতি বসুর শারীরিক অবস্থার 'চরম' অবনতি

ভারতের প্রবীণ কমিউনিস্ট নেতা জ্যোতি বসুর শারীরিক অবস্থার 'চরম' অবনতি হয়েছে। শনিবার বিকালে চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরের প্রধান অঙ্গগুলো ঠিকমতো কাজ করছে না এবং 'আর কোনো ভাল খবরের আশা' নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2010, 03:00 PM

Updated : 24 Aug 2022, 06:11 PM

ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের প্রবীণ কমিউনিস্ট নেতা জ্যোতি বসুর শারীরিক অবস্থার 'চরম' অবনতি হয়েছে। শনিবার বিকালে চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরের প্রধান অঙ্গগুলো ঠিকমতো কাজ করছে না এবং 'আর কোনো ভাল খবরের আশা' নেই। নিউমোনিয়া আক্রান্ত জ্যোতি বসু গত ১ জানুয়ারি থেকে কলকাতায় এএমআরআই হাসপাতালে চিকিৎসাধীন। তার ফুসফুস পরীক্ষা করে উচ্চামাত্রার ওষুধ প্রতিরোধী ক্ষমতার ব্যাকটেরিয়া ধরা পড়েছে। গত রোববার তার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছিলো। জ্যোতি বসুর ব্যক্তিগত চিকিৎসক ও এএমআরআই হাসপাতালের মেডিকেল বোর্ডের সদস্য অজিত কুমার মেইতি বার্তা সংস্থা পিটিআইকে বলেন, "তার প্রধান পাঁচ অঙ্গ