২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে বোমা বিস্ফোরণে নিহত ২

ইরাকের দক্ষিণাঞ্চলীয় শহর নাজাফে বৃহস্পতিবার তিনটি বোমা বিস্ফোরণে কমপক্ষে দুজন নিহত এবং আরও কয়েক ডজন খানেক মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে ইরাকের কর্মকর্তারা। (ভিডিওসহ দেখুন)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2010, 11:09 AM

Updated : 24 Aug 2022, 06:11 PM

নাজাফ, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ)- ইরাকের দক্ষিণাঞ্চলীয় শহর নাজাফে বৃহস্পতিবার তিনটি বোমা বিস্ফোরণে কমপক্ষে দুজন নিহত এবং আরও কয়েক ডজন খানেক মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে ইরাকের কর্মকর্তারা। পুলিশ জানায়, শিয়াদের পবিত্র নগরী নাজাফের ইমান আলী (রা.) এর মাজারের আধ মাইল দূরে রাস্তার ধারে দুটি এবং কার পার্কিংয়ের স্থানে পেতে রাখা বোমা বিস্ফোরণে হতাহতের এ ঘটনা ঘটে। নাজাফের প্রধান দুটি হাসপাতালে নিয়োজিত এক পুলিশ কর্মকর্তা জানান, বিস্ফোরণে দুজন মারা গেছে এবং কমপক্ষে ৪৫ জন আহত হয়েছে। তবে নাজাফ প্রদেশের ডেপুটি গভর্নর হাসান আল-জুবাইদি জানান, সমন্বিত এ হামলায় কমপক্ষে একজন নিহত এবং ৭২ জন আহত হয়েছে। তিনি বলেন,"আজ নাজাফে যা ঘটেছে এটা পুরো ইরাকেই ঘটে চলেছে। সহিংসতা বেড়ে চলছে। তারা আসন্ন নির্বাচন বানচাল করতে চায়।" " আজ নাজাফের ঘটনা ইঙ্গিত দেয় যে আমাদের নিরাপত্তা বাহিনীর দক্ষতা পুনর্বিবেচনার প্রয়োজন আছে।" এদিকে, বাগদাদের এক পুলিশ সূত্র জানায়, ওই হামলায় অন্তত ২৫ জন নিহত এবং ৭২ জন আহত হয়েছে। কিন্তু নাজাফের কর্মকর্তারা ওই দাবি অস্বীকার করেছেন। ২০০৩ সালে ইরাকে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের পর পুরো ইরাক সহিংসতা আক্রান্ত হলেও শিয়া অধ্যুষিত নাজাফ গত কয়েক বছর ধরেই এর বাইরে ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৬০৭ ঘ.