ওয়াশিংটন, জানুযারি, ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রে অথনৈতিক সঙ্কটের মূল কারণ অনুসন্ধানী কংগ্রেস কমিশনের কাছে বড় ধরনের ব্যর্থতার কথা স্বীকার করেছেন ওয়াল স্ট্রিটের বৃহত্তম ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীরা।
নতুন অর্থনৈতিক সিস্টেম চালুর মতো নানা ভুল ও ঝুঁকি সামাল দিতে ব্যর্থতার কারণে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ঝুঁকির মুখে পড়ে। এমন স্বীকারোক্তিই দিয়েছেন জেপি মরর্গান চেস, ব্যাংক অব আমেরিকা, মরগান স্ট্যানলে এবং গোল্ডম্যান স্ক্যাসের শীর্ষ নির্বাহীরা।
২০০৮ সালের অর্থনৈতিক সঙ্কটের আগে ভুল করার কথা স্বীকার করেন তারা।
জেপি মরগানের শীর্ষ নির্বাহী কর্মকর্তা জেমি ডায়মন বেশ কিছু ভুল করার কথা স্বীকার করে বলেছেন, আমাদের ভালো করার মতো অনেক কিছুই করার ছিল। এক্ষেত্রে বিশেষ করে যুক্তরাষ্ট্রের বাড়ির দাম ৪০ শতাংশ কমে যাওয়ার সম্ভাবনা রোধে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে ব্যর্থতার কথা স্বীকার করেন ডায়মন।
অন্যদিকে, প্রায় প্রত্যেক ব্যাংকারই রিয়েল এস্টেট ব্যবসা এবং নতুন ধরনের মর্টগেজ সিস্টেমের ঝুঁকি সামাল দিতে না পারার দায় স্বীকার করেছেন।
কিন্তু এসব ভুলভ্রান্তির কথা স্বীকার করলেও নির্বাহীরা এর জন্য পুরোপুরি ক্ষমা চাননি।
তবে তারা সবাই এ ব্যাপারে একমত পোষণ করেছেন যে, সঙ্কটের সময় সরকারের সহায়তাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল এবং এ থেকে তারা উপকৃত হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৫৭ ঘ.
bdnews24