২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেনের অস্থিতিশীলতা বিশ্বের জন্য হুমকি: হিলারি

ইয়েমেনে অস্থিতিশীলতা বিশ্বের জন্য হুমকিস্বরূপ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিনটন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2010, 09:43 AM

Updated : 24 Aug 2022, 06:03 PM

ওয়াশিংটন, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইয়েমেনে অস্থিতিশীলতা বিশ্বের জন্য হুমকিস্বরূপ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিনটন। সোমবার কাতার সফররত হিলারি দেশটির প্রধানমন্ত্রী হামাদ বিন জাশেম আল-থানির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন। একইসঙ্গে ডেট্রয়েটগামী বিমানে সন্ত্রাসী হামলা প্রচেষ্টার পর যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থায় কোনওরকম ফাঁক বন্ধ করারও প্রতিশ্র"তি দিয়েছেন তিনি। ২৫ ডিসেম্বরের ওই হামলা প্রচেষ্টার পর এটিই হিলারির প্রথম প্রতিক্রিয়া। হিলারি বলেন, "অবশ্যই ইয়েমেনের যুদ্ধ থেকে আমরা দেখছি সারা বিশ্ব এতে জড়িয়ে পড়ছে। কারণ আল-কায়েদা ইয়েমেনকে সন্ত্রাসী হামলার ঘাঁটি হিসাবে ব্যবহার করে দূরবর্তী অঞ্চলগুলোতে হামলার চেষ্টা চালাচ্ছে।" তিনি আরও বলেন, আগামী জানুয়ারিতে লন্ডনে ইয়েমেন বিষয়ক একটি বৈঠক হবে যেখানে আন্তর্জাতিক স