২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বে অপরিণত শিশু জন্মহার বেড়েছে

বিশ্বে প্রতিবছর জন্ম নেওয়া প্রায় ১৩ কোটি শিশুর মধ্যে প্রতি ১০ জনে একজন নির্ধারিত সময়ের আগেই জন্ম নেয়। অপরিণত এ শিশু জন্মের হার বেশি দরিদ্র দেশগুলোতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2010, 08:22 AM

Updated : 24 Aug 2022, 06:03 PM

জেনেভা, জানুয়ারি ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্বে প্রতিবছর জন্ম নেওয়া প্রায় ১৩ কোটি শিশুর মধ্যে প্রতি ১০ জনে একজন নির্ধারিত সময়ের আগেই জন্ম নেয়। অপরিণত এ শিশু জন্মের হার বেশি দরিদ্র দেশগুলোতে। যেখানে তাদের বেঁচে থাকার সম্ভাবনা কম। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সোমবার একথা বলেছে। ডব্লিউএইচও'র প্রকাশিত জানুয়ারি বুলেটিনের এক আর্টিকেলে বলা হয়, গত ২০ বছরে ধনী দেশগুলোতেও অপরিণত শিশুর জন্ম 'নাটকীয়ভাবে বেড়েছে'। বিশেষত উত্তর আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন স্থানে। '৯০ এর দশকের মাঝামাঝি থেকে ২০০৭ সাল পর্যন্ত পরিচালিত বিভিন্ন গবেষণার ভিত্তিতে আর্টিকেলে বলা হয়েছে, মাতৃগর্ভে বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় স্বাভাবিক সময়ের (৩৭ সপ্তাহ) আগে জন্ম নেওয়া শিশুদের ৮৫ শতাংশই জন্ম নেয় এশিয়া ও আফ্রিকায়। প্রতি বছর এশিয়ায় এ ধরনের প্রায় ৭ কোটি এবং আফ্রিকায় ৪ কোটিরও বেশি শিশুর জন্ম হয়। তবে প্রতিবছর বিশ্বে মোট যত শিশু জন্ম নেয় সে সংখ্যা হিসাব করলে দেখা যায়, আফ্রিকায় এ ধরনের শিশু জন্মহার সবচেয়ে বেশি, গড়ে প্রায় ১২ শতাংশ। আর উত্তর আমেরিকায় এ হার ১০ দশমিক ৬ শতাংশ। অন্যদিকে, ইউরোপে এ হার মাত্র ৬ দশমিক ২ শতাংশ এবং ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ৯ দশমিক ১ শতাংশ। আর্টিকেলে ডব্লিউএইচও'র বিশেষজ্ঞ ও প্রধান লেখক ড. লেল সে লেখেন, "এশিয়া ও আফ্রিকার দেশগুলোতে জন্ম নেওয়া অপরিণত শিশুদের অনেকেই পর্যাপ্ত যত