২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে ফোর্ডের গাড়ি তৈরি আগামী বছর শুরু হচ্ছে

ফোর্ড মোটর কোম্পানি ২০১০ সালের গোড়ার দিকেই ভারতে এর ছোট কার 'ফিগো' তৈরি শুরু করবে। বুধবার কোম্পানির এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে গাড়িটি প্রদর্শন করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2009, 12:21 PM

Updated : 26 Aug 2022, 12:05 PM

নয়াদিল্লি, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ফোর্ড মোটর কোম্পানি ২০১০ সালের গোড়ার দিকেই ভারতে এর ছোট কার 'ফিগো' তৈরি শুরু করবে। বুধবার কোম্পানির এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে গাড়িটি প্রদর্শন করা হয়। ফোর্ড চেন্নাইয়ে একটি গাড়ি তৈরির কারখানার জন্য ৫০ কোটি ডলার বিনিয়োগ করেছে। কোম্পানিটি বলছে, এখানে ছোট গাড়ি তৈরির প্রস্তুতি জোরেশোরে এগিয়ে চলেছে। ভারতের অভ্যন্তরীণ গাড়ির বাজার বেশ ছোট, বিশেষ করে দেশটির একশ কোটিরও বেশি জনসংখ্যার তুলনায়। গত বছর বিক্রি হয় ১৫ লাখ যাত্রিবাহী গাড়ি, এরমধ্যে ছোট কার ছিল প্রায় দুই তৃতীয়াংশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৮১২ ঘ.