২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোমালিয়ায় জাতিংঘের পাঠ্যবই চলবে না: বিদ্রোহীরা

সোমালিয়ার কট্টরপন্থী আল শাবাব বিদ্রোহীরা দেশের স্কুলগুলোর প্রতি জাতিসংঘ ও বিভিন্ন দাতাসংস্থার সরবরাহ করা পাঠ্যবই ব্যবহার করার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছে। তারা বলেছে, এসব বই অনৈসলামিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2009, 12:24 PM

Updated : 26 Aug 2022, 12:05 PM

মোগাদিসু, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সোমালিয়ার কট্টরপন্থী আল শাবাব বিদ্রোহীরা দেশের স্কুলগুলোর প্রতি জাতিসংঘ ও বিভিন্ন দাতাসংস্থার সরবরাহ করা পাঠ্যবই ব্যবহার করার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছে। তারা বলেছে, এসব বই অনৈসলামিক। ওয়াশিংটনের দৃষ্টিতে আল কায়েদার সোমালিয়ান সংস্করণ বিদ্রোহী গোষ্ঠীটি গত বৃহস্পতিবার রাজধানী মোগাদিসুতে আফ্রিকান ইউনিয়নের প্রধান ঘাঁটিতে দুটি আত্মঘাতী বোমা হামলা চালিয়ে ১৭ জন শান্তিরক্ষীকে হত্যা করেছে। সংঘাতপূর্ণ দেশটি দিন দিন পশ্চিমা দেশগুলোর জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। মোগাদিসুর নাসরুদ্দিন মসজিদে শনিবার মাদ্রাসার ছাত্রদের উদ্দেশে বক্তৃতায় শাবাবের মুখপাত্র শেখ আলী মাহমুদ রাগি বলেন, "ইউনেস্কোর মতো জাতিসংঘের কিছু সংস্থা সোমালিয়ার স্কুলগুলোতে পাঠ্যবই সরবরাহের মাধ্যমে আমাদের শিশুদের অনৈসলামিক বিষয়ে শিক্ষা দেওয়ার চেষ্টা চালাচ্ছে।" "আমি সোমালি বাবা-মায়েদের যেসব স্কুলে জাতিসংঘের সংস্থাগুলোর সমর্থিত পাঠক্রম মানা হয় সেসব স্কুলে বাচ্চাদের না পাঠানোর আহ্বান জানাচ্ছি।" ২০০৭ সালে দেশটিতে বিদ্রোহী ও সরকার বাহিনীর মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে ১৮ হাজারেরও বেশি বেসামরিক মানুষ মারা গেছে। বাস্তুচ্যুত হয়েছে ১৫ লাখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৭৫৯ ঘ.