২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ১৪ জন নিহত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে শুক্রবার দৃশ্যত একজন আত্মঘাতী বোমাহামলাকারী বিস্ফোরণ ঘটালে ১৪ জন নিহত হয়েছে। একটি রাস্তার ওপর ওই বিস্ফোণে পাশের কয়েকটি দোকান বিধ্বস্ত হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা এ কথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2009, 09:32 AM

Updated : 26 Aug 2022, 12:04 PM

কোহাত, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে শুক্রবার দৃশ্যত একজন আত্মঘাতী বোমাহামলাকারী বিস্ফোরণ ঘটালে ১৪ জন নিহত হয়েছে। একটি রাস্তার ওপর ওই বিস্ফোণে পাশের কয়েকটি দোকান বিধ্বস্ত হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা এ কথা জানিয়েছে। রাজধানী ইসলামাবাদ থেকে ১৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে কোহাত শহরের প্রধান রাস্তায় বিস্ফোরণ ঘটানো হয়। স্থানীয় অধিবাসী রাফিল হোসেন টেলিফোনে জানান, "আমরা ১০টি লাশ সরিয়েছি। লাশগুলো সব বিকৃত ও চেনার অযোগ্য।" তিনি বলেন, "আমি আমার ভাইকে খুঁজছি। আমি জানি না সে মারা গেছে কি না। দোকানগুলোর ধ্বংসস্তুুপের নিচে চাপা পড়ে আছে কিনা তাও জানি না।" পুলিশের মুখপাত্র ফজল নাঈম জানান, বিস্ফোরণে ১৪ জন নিহত হয়েছে। আফগান সীমান্তবর্তী পশতুন উপজাতি এলাকার কাছে কোহাত একটি সামরিক ছাউনির শহর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৫২৯ ঘ.