নয়া দিল্লি, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারতে এ বছর ভয়াবহ বন্যায় প্রায় ১ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। গৃহহীন হয়েছে হাজার হাজার মানুষ। তলিয়ে গেছে বিস্তীর্ণ কৃষিজমি। রেড ক্রস মঙ্গলবার একথা জানিয়েছে।
পূর্ব ভারতের নিুঞ্চলের বহু গ্রাম ও শস্যক্ষেত বন্যার পানিতে তলিয়ে গেছে। 'দ্য ইন্টারন্যাশনাল ফেডারেশন অব দ্য রেড ক্রস' এবং 'রেড ক্রিসেন্ট সোসাইটিস' (আইএফআরসি) এর হিসাবমতে, এ বছর বন্যায় ভারতে ক্ষতিগ্রস্ত হয়েছে ২০ লাখেরও বেশি মানুষ। বিশেষত পশ্চিমবঙ্গে ক্ষয়ক্ষতি হয়েছে বেশি।
আইএফআরসি'র ভারতীয় কার্যলয়ের প্রধান পিটার ওপোফ বলেন, "পরিসংখ্যানটি একটু অস্পষ্ট হলেও বলা যায় যে, ভারতে এ বছর ২০ লাখেরও বেশি মানুষ বন্যায় কোনও না কোনও ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।"
তিনি বলেন, সরকারি হিসাব অনুযায়ী, জুলাই থেকে বন্যায় নিহতের সংখ্যা ৯৯২।
বিহার, উড়িষ্যা, আসাম এবং নয়া দিল্লিতে বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দরিদ্র কৃষক স
bdnews24