২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুশকে জুতা ছুড়া ইরাকি সাংবাদিক মুক্তি পেয়েছেন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে জুতা ছুড়া ইরাকি সাংবাদিক মুনতাজের আল জাইদি মঙ্গলবার জেল থেকে মুক্তি পেয়েছেন। তার ভাই উদয় আল জাইদি একথা জানিয়েছেন। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2009, 12:39 PM

Updated : 26 Aug 2022, 12:03 PM

বাগদাদ, ১৫ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে জুতা ছুড়া ইরাকি সাংবাদিক মুনতাজের আল জাইদি মঙ্গলবার জেল থেকে মুক্তি পেয়েছেন। তার ভাই উদয় আল জাইদি একথা জানিয়েছেন। মুক্তি পাওয়ার পর জাইদি ইরাকে সাড়ে ছয় বছরের মার্কিন সেনা উপস্থিতিকে কষাঘাত করে সাংবাদিকদের বলেন, "আমি আজ মুক্ত। কিন্তু আমার দেশ এখনও কারারুদ্ধ।" গত ডিসেম্বরে ইরাকে এক সাংবাদিক সম্মেলনে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বুশকে জুতা ছুড়ে মেরে এবং 'কুকুর' বলে গালি দিয়ে বিশ্বব্যাপী খবরের মধ্যমণিতে পরিণত হন মুনতাজের। বুশ বিদ্বেষী অনেক ইরাকিসহ মধ্যপ্রাচ্যে সমমনা অনেকেই তার এ সাহসের প্রশংসা করেছে। কিন্তু সফররত একজন রাষ্ট্রপ্রধানকে অপমান করার অভিযোগে মুনতাজেরের তিনবছরের কারাদণ্ড হয়। তবে পরে তার সাজা কমিয়ে একবছর করা হয়। উদয় আল জাইদি বলেন, জেল থেকে ছাড়া পেয়েই মুনতাজের তার সমর্থক কয়েকজন এমপির সঙ্গে দেখা করেন এবং বাগদাদিয়া টিভি স্টেশনে যান। মুনতাজের এই টেলিভিশন চ্যানেলে কাজ করতেন বলে জানান উদয়। আল বাগদাদিয়া টেলিভিশনে গার্ড পরিবেষ্টিত অবস্থায় জাইদিকে টিভি স্টেশনে আসতে দেখা যায়। তার গায়ে জড়ানো ছিল ইরাকের পতাকা। চোখে কালো সানগ্লাস। তার সম্মানে টিভি স্টেশনে অন্ততপক্ষে তিনটি ভেড়া কুরবানী করা হয়। জাইদি বলেন, দখলদাররা জনগণকে মুক্ত করার অজুহাতে আগ্রসন চালিয়েছে। এতে ভাইয়ের সঙ্গে ভাইয়ের, প্রতিবেশীর সঙ্গে প্রতিবেশীর বিভক্তি তৈরি হয়েছে। আগ্রাসনের পর সা