২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েল-ফিলিস্তিন আলোচনা শুরু করায় আশাবাদী মিচেল

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি বন্ধের আলোচনা চালিয়ে আগামী কয়েক দিনের মধ্যে ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনা শুরুর চুক্তি চূড়ান্ত করার বিষয়ে আশাবাদী যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত জর্জ মিচেল। রোববার তিনি এ আশাবাদ ব্যক্ত করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2009, 06:13 AM

Updated : 26 Aug 2022, 12:03 PM

জেরুজালেম, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি বন্ধের আলোচনা চালিয়ে আগামী কয়েক দিনের মধ্যে ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনা শুরুর চুক্তি চূড়ান্ত করার বিষয়ে আশাবাদী যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত জর্জ মিচেল। রোববার তিনি এ আশাবাদ ব্যক্ত করেছেন। মিচেল ইসরায়েলি প্রেসিডেন্ট শিমন পেরেসকে বলেন, "আমরা এখনও অনেক বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পারিনি, কিন্তু একমত হওয়ার অনেক পরিশ্রম করে যাচ্ছি। আর এ সপ্তাহে আমার এ অঞ্চলে সফরের উদ্দেশ্যও এ বিষয়ে কিছু করা।" মিচেল শনিবার ইসরায়েলে পৌঁছছেন এবং পশ্চিমতীরে ইহুদি বসতি স্থাপন বন্ধে এবং ইসরায়েলর প্রতি আরব বিশ্বের স্বীকৃতি আদায়ে কাজ শুরু করেছেন। এ দুটি পদক্ষেপই ডিসেম্বরে বন্ধ হয়ে যাওয়া ইসরায়েল-ফিলিস্তিনি শান্তি আলোচনা পুনরায় শুরুতে সহায়তা করবে বলে ওয়াশিংটনের প্রত্যাশা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয়েছে, জর্জ মিচেলের সঙ্গে নেতানিয়াহুর সোমবারের বৈঠকটি স্থগিত করে মঙ্গলবার করা হয়েছে। কেননা সোমবার নেতানিয়াহু দুর্ঘটনায় নিহত এক পাইলটের শেষকৃত্যানুষ্ঠানে যোগ দেবেন। মঙ্গলবার ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকের কথা রয়েছে মিচেলের। আব্বাস জানিয়েছেন, পশ্চিম তীরে ইহুদি বসতিস্থাপন সম্পূর্ণ বন্ধ করা না হলে ফিলিস্তিন কোনো ধরনের শান্তি আলোচনায় যাবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৩১১ ঘ.