২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামার স্বাস্থ্যসেবা পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভ

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে ঢেলে সাজানোর প্রেসিডেন্ট বারাক ওবামার পরিকল্পনার বিরুদ্ধে ওয়াশিংটনে বিক্ষোভ করেছে হাজার হাজার মার্কিনি। মিনেপোলিসের এক সমাবেশে ওবামা স্বাস্থ্যসেবা পরিকল্পনার পক্ষে সমর্থন জোরদারের চেষ্টা নেওয়ার মাধ্যেই এ বিক্ষোভ হয়। শনিবার ওবামা তার এ পরিকল্পনার বিরুদ্ধে বিরোধীদের ভীতিকর বক্তব্যে কান না দেওয়ার জন্য মার্কিনিদের সতর্ক করে দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2009, 10:59 AM

Updated : 26 Aug 2022, 12:03 PM

মিনেপোলিস, ১৩ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে ঢেলে সাজানোর প্রেসিডেন্ট বারাক ওবামার পরিকল্পনার বিরুদ্ধে ওয়াশিংটনে বিক্ষোভ করেছে হাজার হাজার মার্কিনি। মিনেপোলিসের এক সমাবেশে ওবামা স্বাস্থ্যসেবা পরিকল্পনার পক্ষে সমর্থন জোরদারের চেষ্টা নেওয়ার মাধ্যেই এ বিক্ষোভ হয়। শনিবার ওবামা তার এ পরিকল্পনার বিরুদ্ধে বিরোধীদের ভীতিকর বক্তব্যে কান না দেওয়ার জন্য মার্কিনিদের সতর্ক করে দিয়েছেন। মিনেপোলিসে ১০ হাজারেরও বেশি লোকের সমাবেশে ভাষণদানকালে ওবামা ভিন্নমত গ্রহণে আপত্তি না করার ওপর জোর দেন। তবে বিরোধীদের ব্যাপারে সতর্ক করে দিয়ে তিনি বলেন, সত্যিকারের তর্কবিতর্কের বদলে আমরা ভীতিকর সব কর্থবর্তা শুনেছি। আমি মার্কিনিদের এসবে কান না দেওয়ার আহ্বান জানাচ্ছি। তিনি আরও বলেন, খামখেয়ালিপনার সময় শেষ। এখন কাজের সময়। জনগণকে স্বাস্থ্য সেবা দেওয়ার সময়। কিন্তু ওয়াশিংটনে বিক্ষোভকারীরা ওবামা প্রশাসনের স্বাস্থ্যসেবা সংস্কারসহ ব্যাংক ও গাড়ি কোম্পানীগুলোর জন্য অর্থ সহায়তা পরিকল্পনায় মাত্রাতিরিক্ত ব্যয়ের অভিযোগ তুলে এর বিরোধিতা করেছে। যুক্তরাষ্ট্রে এক বছরে স্বাস্থ্যখাতে ব্যয় হয় ২ দশমিক ২ ট্রিলিয়ন ডলার বা দেশের জিডিপি'র ১৬ শতাংশ। ওবামার হিসাবে, স্বাস্থ্যসেবা খাতে সংস্কারকাজে ১০ বছরে ৯০০ বিলিয়ন ডলার ব্যয় হবে। কিন্তু এতে বাজেট ঘাটতি বাড়বে না। কিন্তু বেশির ভাগ মার্কিনি মনে করছে, ওবামার এ পরিকল্পনায় মুদ্রস্ফীতি বেড়ে দেশ অর্থনৈতিক ধ্বংসের মুখে পড়বে, বাজেট ঘাটতি বেড়ে যাবে। সেইসঙ্গে বাড়বে করও। ওয়াশিংটনে বিক্ষোভকারীরা মাত্রাতিরিক্ত ব্যয়ের মধ্য দিয়ে দেশকে দেউলিয়াত্বের দিকে ঠেলে দেওয়ার অভিযোগে ওবামা এবং ডেমোক্র্যাটদের বিরুদ্ধে বিক্ষোভ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮১০ ঘ.