২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিউবার বিপ্লবের নেতা আলমেইদা মারা গেছেন

কিউবার বিপ্লবের অন্যতম নেতা ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট হুয়ান আলমেইদা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮২ বছর। রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম শনিবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2009, 12:37 PM

Updated : 26 Aug 2022, 12:02 PM

হাভানা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- কিউবার বিপ্লবের অন্যতম নেতা ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট হুয়ান আলমেইদা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮২ বছর। রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম শনিবার একথা জানিয়েছে। কিউবার বিপ্লবের শুরুর দিনগুলো থেকেই ফিদেল ও রাউল ক্যাস্ত্রোর পাশে ছিলেন আলমেইদা। বিপ্লবের নেতাদের মধ্যে তিনিই ছিলেন একমাত্র কৃষ্ণাঙ্গ। ১৯৫৯ সালের ১ জুন বাতিস্তা সরকারকে উৎখাত করে বিপ্লবী সরকার প্রতিষ্ঠার পর মৃত্যুর আগ পর্যন্ত আলমেইদা সরকারের শীর্ষস্থানীয় পদে দায়িত্বপালন করে গেছেন। হাভানার দরিদ্র এলাকার একজন নির্মাণ শ্রমিক থেকে কমিউনিস্ট আদর্শে যোগ দিয়ে আলমেইদা ১৯৫৩ সালে ২৬ জুলাই মোনকাডা সামরিক ব্যারাকে হামলায়ও যোগ দিয়েছিলেন। ওই হামলা ব্যর্থ হলেও কউিনিউনিস্ট আন্দোলন জোরদার হয়ে উঠেছিল। হামলার পর তিনি ও ক্যাস্ত্রো গ্রেপ্তার হন। ১৯৫৬ সালে বাতিস্তার ক্ষমার আওতায় মুক্তি পেয়ে মেক্সিকোয় গিয়ে বিপ্লবীদের আবার বাতিস্তার বিরুদ্ধে লড়াইয়ে পুনর্গঠিত করেন। ১৯৫৬ সালের শেষদিকে একটি ছোট্ট গেরিলা দল নিয়ে মেক্সিকো থেকে গ্রানমা নামে যে নৌকাটি কিউবায় এসে ভিড়ে তাতেও ছিলেন আলমেইদা। দলটি সিয়েরা মায়েস্ত্রা পাহাড়শ্রেণী থেকে বাতিস্তার বাহিনীকে হটিয়ে দেয়। এই পাহাড়শ্রেণী পরিণত হয় গেরিলা ঘাঁটিতে। আলমেইদার মৃত্যুতে সরকার রোববার জাতীয় শোকদিবস ঘোষণা করেছে। কিউবার রাজনৈতিক ব্যুরো কমিউনিস্ট পার্টির পত্রিকা গ্রানমায় প্রকাশিত এক শোকবার্তায় বলেছে, "কমান্ডার হুয়ান আলমেইদা বাস্ক তার দেশবাসীর মনে চিরজাগরুক থাকবেন।" পত্রিকাটি জানায়, তাকে সিয়েরা মায়েস্ত্রায় সমাহিত করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৯৫৬ ঘ.