২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত-পাকিস্তান শীর্ষ কূটনীতিক পর্যায়ে বৈঠক এ মাসে

এ মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সময় পার্শ্বকর্মসূচি হিসেবে ভারত ও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রীদের যে বৈঠক অনুষ্ঠিত হবে তার আগেই দু'দেশ শীর্ষ কূটনীতিক পর্যায়ে আলোচনায় বসতে শুক্রবার রাজি হয়েছে। পাকিস্তান একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2009, 09:17 AM

Updated : 26 Aug 2022, 12:03 PM

ইসলামাবাদ, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---এ মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সময় পার্শ্বকর্মসূচি হিসেবে ভারত ও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রীদের যে বৈঠক অনুষ্ঠিত হবে তার আগেই দু'দেশ শীর্ষ কূটনীতিক পর্যায়ে আলোচনায় বসতে শুক্রবার রাজি হয়েছে। পাকিস্তান একথা জানিয়েছে। জুন থেকে এ পর্যন্ত আন্তর্জাতিক সম্মেলনগুলোতে পার্শ্ববৈঠকে ভারত-পাকিস্তান তিনবার দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিলেও গত নভেম্বরের মুম্বাই হামলার পর বন্ধ হয়ে যাওয়া শান্তি আলোচনা পুনরায় শুরু হয়নি। নভেম্বরে মুম্বাইয়ের ওই হামলার জন্য পাকিস্তানি জঙ্গিদের দায়ী করে ভারত চলমান শান্তি আলোচনা বন্ধ করে দেয়। দু'দেশের পররাষ্ট্র সচিব অথবা শীর্ষ কূটনীতিকদের মধ্যে আলোচনায় অচলাবস্থা নিরসনে বড়কোনো অগ্রগতি হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, পাকিস্তানে নিয়োজিত ভারতীয় রাষ্ট্রদূত শুক্রবার পাকিস্তানের পররাষ্ট্রসচিব সালমান বশিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বশির জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী মেহমুদ কোরেশি নিউ ইয়র্কে সাধারণ পরিষদের অধিবেশনে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণের সঙ্গে বৈঠক করার অপেক্ষায় রয়েছেন। মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতি বলা হয়েছে, "দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের আগে দু'দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ে একটি বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" ভারত অবশ্য বলে আসছে, পাকিস্তান মুম্বাই হামলায় জড়িত জঙ্গিদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিলেই কেবল শান্তি আলোচনা পুনরায় শুরু হবে। মুম্বাইয়ের ওই হামলায় ১৬৬ জন নিহত হয়। মুম্বাই হামলার আংশিক পরিকল্পনা পাকিস্তানে হয়েছিল বলে স্বীকার করেছে ইসলামাবাদ। শান্তি আলোচনা পুনরায় শুরু করতে আগ্রহী পাকিস্তান মুম্বাই হামলায় সন্দেভাজন পাঁচ জঙ্গির বিচারও শুরু করেছে। ওই বিচারকার্যের পরবর্তী শুনানি আগামী ১৬ সেপ্টেম্বর ধার্য করা হয়েছে। পাকিস্তান কর্তৃপক্ষ স