নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা গত মাসে তাইওয়ান সফরের পর এবার চীনের সঙ্গে ভারতের বিতর্কিত অরুণাচল প্রদেশে যাওয়ার পরিকল্পনা করেছেন। তাইওয়ান সফর নিয়ে বেজিংয়ের অভিযোগের রেশ কাটতে না কাটতেই তার অরুণাচল সফরে চীন আবারও ক্ষুব্ধ হতে পারে বলে মনে করা হচ্ছে।
নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে অরুণাচলে যাওয়ার পরিকল্পনা নিয়েছেন দালাই লামা। তার সহযোগী চিমে চোয়েকায়াপা রয়টার্সকে একথা জানিয়েছেন।
তিনি বলেন, "দালাই লামা সেখানে বুদ্ধের বাণী শোনাতে যাচ্ছেন। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। এ সফর রাজনৈতিক নয়।"
চীন যে এর প্রতিবাদ জনাবে তা একরকম নিশ্চিত। চীন অরুণাচল প্রদেশকে তাদের ভূখন্ডের অংশ বলে দাবি করে আসছে। সীমান্ত নিয়ে বিরোধপূর্ণ এ অঞ্চলে দালাই লামার পদার্পণে উত্তপ্ত হয়ে উঠতে পারে বেজিং-নয়াদিল্লি সম্পর্ক।
দালাই লামা তাইওয়ান সফরের এক সপ্তাহ পর ভারতের অরুণাচলে যাওয়ার পরিকল্পনার এ ঘোষণা এল।
দালাই লামাকে বিচ্ছিন্নতাবাদী আখ্যা দিয়ে আসছে চীন। ১৯৫৯ সালে চীনা শাসনের বিরুদ্ধে ব্যর্থ অভ্যুত্থানের পর দালাই লামা তিব্বত থেকে পালিয়ে যান। অরুণাচল প্রদেশের মধ্য দিয়েই পালিয়েছিলেন তিনি। ওই অঞ্চলে বৌদ্ধ জনগোষ্ঠী রয়েছে।
বিচ্ছিন্নতাবাদের অভিযোগ অস্বীকার করে দালাই লামা বলে আসছেন, তিনি তিব্বতিদের জন্য আরও বেশি অধিকার চান।
নয়াদিল্লির চীন বিশেষজ্ঞ ভাস্কর রায় বলেছেন, তাইওয়ান সফর নিয়ে বিতর্ক না থামতেই দালাই লামা এ সফরের পরিকল্পনা নিয়েছেন।
১৯৬২ সালে ভারত ও চীন সংক্ষিপ্ত যুদ্ধে জড়ায়। স
bdnews24