২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সহিংসতা-দুর্ঘটনায় তরুণদের মৃত্যু বাড়ছে

তরুণেরা অন্য বয়সশ্রেণীর মানুষের চেয়ে সবল ও সুস্থ- এই ধারণা ব্যাপকব্যাপ্ত হলেও বিশ্বজুড়ে তাদের মৃত্যুহার বেড়ে চলেছে। এ জন্য প্রধানত দায়ী সড়ক দুর্ঘটনা, গর্ভকালীন ও গর্ভপরবর্তী জটিলতা, আত্মহত্যা, সহিংসতা, এইডস ও যক্ষ্মা। শুক্রবার প্রকাশিত এক গবেষণায় এমন কথাই বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2009, 06:58 AM

Updated : 26 Aug 2022, 12:02 PM

লন্ডন, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- তরুণেরা অন্য বয়সশ্রেণীর মানুষের চেয়ে সবল ও সুস্থ- এই ধারণা ব্যাপকব্যাপ্ত হলেও বিশ্বজুড়ে তাদের মৃত্যুহার বেড়ে চলেছে। এ জন্য প্রধানত দায়ী সড়ক দুর্ঘটনা, গর্ভকালীন ও গর্ভপরবর্তী জটিলতা, আত্মহত্যা, সহিংসতা, এইডস ও যক্ষ্মা। শুক্রবার প্রকাশিত এক গবেষণায় এমন কথাই বলা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় এক দল গবেষক গবেষণাটি করেছেন। এতে প্রথমবারের মতে ১০ থেকে ২৪ বছর বয়সীদের মৃত্যুর কারণ ও হার খতিয়ে দেখা হয়েছে। গবেষকরা জানিয়েছেন, বিশ্বে প্রতি বছর ২৬ লাখ তরুণ মারা যায় যাদের বেশিরভাগের মৃত্যুই প্রতিরোধযোগ্য। আর এসব মৃত্যুর ৯৭ শতাংশই হয়ে তাকে স্বল্প ও মধ্যআয়ের দেশগুলোতে। অস্ট্রেলিয়ার 'সেন্টার পর এডলসেন্ট হেলথ অ্যান্ড মুরডক চিলড্রেন'স রিসার্চ ইনস্টিটিউট' গবেষণাটির নেতৃত্ব দিয়েছে। তারা জানিয়েছে, এ বয়সীরা ধীরে ধীরে একটি ঝুঁকির মধ্যে পরে যাচ্ছে। দ্যা ল্যানসেট এ প্রকাশিত প্রতিবেদনে গবেষকদের একজন বলেছেন, "উচ্চ আয়ের দেশের চেয়ে নিু ও মধ্যআয়ের দেশে এ মৃত্যুহার চারগুণ বেশি এবং তরুণীদের ক্ষেত্রে এর বেশিমাত্রা লক্ষণীয়।" বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বিশ্বের মোট জনসংখ্যার ৩০ শতাংশই হচ্ছে ১০-১৪ বছরের শিশু ও কিশোর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৪০৪ ঘ.