২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু 'অধিকার' নিয়ে আলোচনা নাকচ করল ইরান

ইরান বিতর্কিত পরমাণু কর্মসূচি চালিয়ে যাবে এবং কখনওই সুস্পষ্ট এই 'অধিকার' নিয়ে আলোচনা করবে না। ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ সোমবার একথা বলেছেন। তার এই মন্তব্য পশ্চিমাদেরকে হতাশ করবে বলেই মনে করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2009, 10:14 AM

Updated : 26 Aug 2022, 12:01 PM

তেহরান, সেপ্টেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ইরান বিতর্কিত পরমাণু কর্মসূচি চালিয়ে যাবে এবং কখনওই সুস্পষ্ট এই 'অধিকার' নিয়ে আলোচনা করবে না। ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ সোমবার একথা বলেছেন। তার এই মন্তব্য পশ্চিমাদেরকে হতাশ করবে বলেই মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ইরানকে সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়ে বলেছেন, এর মধ্যে তারা পরমাণু কর্মসূচি গুটিয়ে নিলে বাণিজ্য সুযোগ সুবিধা নিয়ে ছয়শক্তিধর দেশের আলোচনার প্রস্তাব গ্রহণ করতে পারে। নইলে তাদেরকে কঠোর নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে। কিন্তু একটি সাংবাদিক সম্মেলনে আহমাদিনেজাদ বলেছেন, "আমাদের দৃষ্টিকোণ থেকে পরমাণু ইস্যু শেষ হয়েছে।" তিনি বলেন, "বৈশ্বিক বিধানের কর্মকাঠামোর আওতায় এবং জাতিসংঘের আণবিক শক্তি সংস্থা (আইএইএ) এর সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার ভিত্তিতে আমরা আমাদের কাজ চালিয়ে যাব।" তিনি বলেন, ইরান বিশ্বের দেশগুলোকে নিজেদের প্যাকেজ প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করেছে। ইরান স্বচ্ছ্ব পরমাণু জ্বালানির শান্তিপূর্ণ ব্যবহার এবং সব দেশের কাছে তা সুলভ করাসহ পরমাণু অস্ত্র বিস্তার রোধ করা নিয়ে আলোচনা ও সহযোগিতা করতে প্রস্তুত। পশ্চিমাদের ধারণা, বেসামরিক পরমাণু কর্মসূচির আওতায় ইরান পরমাণু বোমা বানানোর চেষ্টা করছে। তবে ইরান তাদের এ কর্মসূচি বিদ্যুৎ উৎপাদনের মতো শান্তিপূর্ণ কাজে ব্যবহৃত হচ্ছে বলে দাবি করে আসছে এবং এ কর্মসূচি বন্ধের পশ্চিমা দাবি প্রত্যাখ্যান করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৩২ ঘ.